“কিভাবে কাটাবেন মাহে রামাযান” বইটির সম্পর্কে কিছু কথা:
শবেবারাতের হাকীকত, মাসায়েলে রামাজান যেসব কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না, এ’তেকাফ, শবেক্বদর এইসব সম্পর্কে এই বইতে বিস্তারিত বলা আছে। শাবান মাসের একটি বরকতপূর্ণ রাত অত্যাসন্ন, যার নাম “শবে বারাত’। যেহেতু শবে বরাতের ব্যাপারে কোন কোন হযরতের খেয়াল হল এই যে, এই রাতের কোন ফযীলত হাদীস কুরআন দ্বারা প্রমাণিত নয় এবং এই রাতে জাগরণ করা, রাত জেগে ইবাদত বন্দেগী করাকে বিশেষ সওয়াব প্রাপ্তির ওসীলা মনে করা ভিত্তিহীন। এমনকি কেউ কেউ তাে এ রাতে ইবাদত করাকে বেদআত বলে আখ্যা দেন। এ জন্যে মানুষের চিন্তা চেতনায় এ রাতটির ব্যাপারে বহুমূখী প্রশ্ন সৃষ্টি হয়ে রয়েছে। তাই এ ব্যপারে কিছু আরয করা জরুরী মনে করছি।