Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমতাফসীরুল কুরআনতাফসীরুল আইম্মাহ

তাফসীরুল আইম্মাহ

লেখক
জিয়াউর রহমান মুন্সি
প্রকাশনী
মাকতাবাতুল বায়ান
ক্যাটাগরি
তাফসীরুল কুরআন
পৃষ্ঠা
৬২৮
কভার
হার্ড কভার
৳১,৩৯৫৳১,৬৪৮৳২৫৩ সাশ্রয় · ১৫%

বই সম্পর্কে

তাফসীরুল আইম্মাহ মহান ইমামদের ব্যাখ্যার ভিত্তিতে ইমামগণের ক্ল্যাসিকাল তাফসীর (কুরআন মাজীদের মূলপাঠ, সরল অনুবাদ, পার্শ্বটীকা, তাফসীর) কুরআন সবচেয়ে ভালো বুঝতেন কে? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর সাহাবিগণ। তারপর তাবিয়িগণ। ফলে, সেই সোনালি যুগের যতটা কাছাকাছি যেতে পারব, কুরআনের ততটা বিশুদ্ধ বুঝ আমরা পাব। এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। তাফসীরুল আইম্মাহ ঠিক এই কাজটিই করবে। আমাদেরকে পৌঁছে দেবে কুরআনের অথেনটিক ব্যাখ্যার দুয়ারে। আমরা জানি, ইসলামের প্রথম পাঁচশ বছরেই কালজয়ী তাফসীর-গ্রন্থগুলো রচিত হয়। সেগুলোর সারনির্যাস প্রতি পৃষ্ঠায় তুলে আনা ছিল বিরাট এক চ্যালেঞ্জ। আর সেই কঠিন কাজটিই আঞ্জাম দিয়েছেন শাইখ জিয়াউর রহমান মুন্সী। এই একখানি তাফসীর পড়েই আমরা হিজরির শুরুর-দিকে-রচিত প্রামাণ্য তাফসীরগুলোর সারনির্যাস পেয়ে যাব। সংকলক মহোদয় এখানে নিজের কোনো ব্যাখ্যা বা মতামত যুক্ত করেননি। বরং প্রাধান্য দিয়েছেন সালাফে সালিহীনের বক্তব্যকেই। আলহামদুলিল্লাহ; মহান ইমামগণ যেভাবে কুরআন বুঝেছেন, সেই বোঝাপড়াই এখন এক মলাটে শোভা পাচ্ছে—আপনার হাতে! সাবলীল অনুবাদ ও পার্শ্বটীকা : অর্থের বিশুদ্ধতা যেমন ধরে রাখা হয়েছে, তেমনি ভাষাটাও প্রাণবন্ত। এককথায় হৃদয়ছোঁয়া অনুবাদ। প্রতিটি পৃষ্ঠার অনুবাদ সাজানো হয়েছে এক অভিনব স্টাইলে—প্যারা আকারে। যখনই নতুন টপিক আসবে, ঠিক সেখানেই শুরু হবে নতুন প্যারা। এ ছাড়াও প্রতিটি প্যারার পাশেই টীকা-আকারে যুক্ত করা হয়েছে সূরার মেজর থিম, শিক্ষা ও ক্রস-রেফারেন্স। প্রাচীন ও প্রামাণ্য তাফসীর : কুরআনের যে-সকল আয়াত বোঝার জন্য ব্যাখ্যা দরকার, সেগুলোর ব্যাখ্যা পেয়ে যাবেন এই অংশে। প্রায় দেড় লক্ষ শব্দে এখানে তুলে আনা হয়েছে প্রাচীন তাফসীরগুলোর সারনির্যাস। প্রতি পৃষ্ঠার তাফসীর শেষ করা হয়েছে প্রতি পৃষ্ঠাতেই—যেটা খুবই ইউনিক একটা ফিচার! ফলে, অনুবাদের সাথে সাথে তাফসীরটাও খুব সহজেই পড়ে ফেলা যাবে। এ তাফসীরের ক্ষেত্রে যেসব মূলনীতি অনুসরণ করা হয়েছে : (১) তাফসীরুল কুরআন বিল-কুরআন : কোনো আয়াতের ব্যাখ্যা যদি কুরআনের অন্য কোনো আয়াতে পাওয়া যায়, তবে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। (২) তাফসীর বিস-সুন্নাহ : কোনো আয়াতের ব্যাখ্যা হাদীসে পাওয়া গেলে, সেটাই উল্লেখ করা হয়েছে। (৩) তাফসীরুস সাহাবাহ : কোনো আয়াতের ব্যাখ্যায় সাহাবি ও তাবিয়িগণের কোনো আছার বা মন্তব্য পাওয়া গেলে, তা যুক্ত করা হয়েছে। (৪) তাফসীরুল আইম্মাহ : কোনো আয়াতের ব্যাখ্যা যদি প্রথম তিনটি উৎসে পাওয়া না-যায়, তখন ইমামগণের বক্তব্যের আশ্রয় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইমাম তাবারি, ঝাজ্জাজ, বাগাবি, যামাখশারি, ইবনু আতিয়্যা আন্দালুসি ও বায়যাবি—এরকম মহান মনীষীদের তাফসীর-গ্রন্থগুলোকে প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। সূরার নামকরণ ও অর্থ : প্রতিটি সূরার নামের রহস্য উল্লেখ করার কারণে পাঠক শুরুতেই একটি বেসিক ধারণা পেয়ে যাবেন। শানে নুযুল : কুরআন নাযিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট বা ঘটনাকে সামনে রেখে। সেসব প্রেক্ষাপট জানা থাকলে কুরআন বোঝা অনেকটা সহজ হয়। বিশুদ্ধ হাদীস ও প্রামাণ্য তাফসীরগ্রন্থ ঘেঁটে যতগুলো শানে নুযুল পাওয়া যায়, তার প্রায় সবগুলোই এ-তাফসীরে উঠে এসেছে। ফজিলত : কুরআন মাজীদের সবগুলো সূরাই ফজিলতপূর্ণ। তবে বিশেষ কিছু সূরা ও আয়াতের রয়েছে বাড়তি ফজিলত। হাদীসের গ্রন্থগুলো থেকে এরকম প্রায় ৬০টি ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে। ভাষাশৈলী : মানুষের জন্য কুরআনকে আল্লাহ সহজ করেছেন। তবে চিন্তাশীল পাঠকের জন্য কুরআন এক মহা-বিস্ময়ও বটে। কুরআনের ভাষা অতি উঁচুমানের—অলংকারপূর্ণ। নাহু-সরফ, বালাগাত, লুগাত—এরকম অনেকগুলো শাস্ত্রের আকরগ্রন্থ কুরআন মাজীদ। এই তাফসীরে প্রায় ৬০০ জায়গায় ‘ভাষাশৈলী’ শিরোনামে শব্দের গভীর তাৎপর্য ও উপমা-রূপকতা ব্যাখ্যা করা হয়েছে—যা পাঠককে দেবে ভিন্ন এক স্বাদ। বিকল্প অনুবাদ : কুরআনের কিছু শব্দের রয়েছে একাধিক অর্থ। আবার, ব্যাকরণগত বিন্যাসের কারণেও কখনো একটি আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ করার সুযোগ থাকে। এমন প্রায় ৩০০টির বেশি জায়গায় ‘বিকল্প অনুবাদ’ যুক্ত করা হয়েছে। যাতে পাঠক সম্ভাব্য কোনো অর্থ থেকেই বঞ্চিত না হন।
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার
জলেখকজিয়াউর রহমান মুন্সিলেখকের সব বই দেখুন

এই বইয়ের সাথে আর ৳১০৪ কিনলে ফ্রি ডেলিভারি

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন

সূরায়ে ফাতেহার তাফসীর

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

46% ছাড়

সূরায়ে ফাতেহার তাফসীর

লেখক: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

১৪০৳
৭৫৳
আল ফাউযুল কাবির ফি উসূলিত তাফসির
35% ছাড়

আল ফাউযুল কাবির ফি উসূলিত তাফসির

লেখক: মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান

১,০৬৮৳
৬৯০৳
বাংলা তাফসীর কুর'আনুল কারীম
31% ছাড়

বাংলা তাফসীর কুর'আনুল কারীম

—

১,০০০৳
৬৯৫৳
স্টক আউট
তাফসীরে মাআরেফুল কোরআন (১-৩ খণ্ড)
30% ছাড়

তাফসীরে মাআরেফুল কোরআন (১-৩ খণ্ড)

লেখক: হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফি

২,৪০০৳
১,৬৭৫৳
আহকামুল কুরআন
2% ছাড়

আহকামুল কুরআন

লেখক: আল্লামা আবু বকর আহমাদ আল-জাসসাস (রহঃ)

২৫০৳
২৪৫৳
স্টক আউট

সূরা ফাতিহার তাফসীর

মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম

33% ছাড়

সূরা ফাতিহার তাফসীর

লেখক: মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম

৯০৳
৬০৳
তাফহীমুল কুরআন ১-১৯ খণ্ড
20% ছাড়

তাফহীমুল কুরআন ১-১৯ খণ্ড

লেখক: মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ)

৩,৭৬০৳
২,৯৯৫৳

Selections From Akram Khans Tafsirul Quran

এম আকরাম খান

3% ছাড়

Selections From Akram Khans Tafsirul Quran

লেখক: এম আকরাম খান

১৭৫৳
১৭০৳

তাইসীরুত তাফসীর

ড. মোহাম্মদ বেলাল হোসেন

22% ছাড়

তাইসীরুত তাফসীর

লেখক: ড. মোহাম্মদ বেলাল হোসেন

২৫০৳
১৯৫৳

সংক্ষিপ্ত মা’আরেফুল কুরআন (১ম-২য় খণ্ড)

হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফি

30% ছাড়

সংক্ষিপ্ত মা’আরেফুল কুরআন (১ম-২য় খণ্ড)

লেখক: হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফি

১,৩০০৳
৯০৫৳
তাফসীরে মাআরেফুল কুরআন
36% ছাড়

তাফসীরে মাআরেফুল কুরআন

লেখক: হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)

১,৬০০৳
১,০২০৳

সূরা ইয়াছিন শরীফের তাফসীর

হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এছহাক (রহ)

13% ছাড়

সূরা ইয়াছিন শরীফের তাফসীর

লেখক: হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এছহাক (রহ)

৪০৳
৩৫৳
মাআরিফুল কুরআন (১-৮ খণ্ড)
50% ছাড়

মাআরিফুল কুরআন (১-৮ খণ্ড)

লেখক: মাওলানা মুহাম্মদ ইদরীস কান্দলবী

৯,৬০০৳
৪,৭৯৫৳