সেলফ রুকইয়াহ নির্দেশিকা -
📖 সেলফ রুকইয়াহ নির্দেশিকা
নিজের সমস্যা নিজে বুঝতে ও কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সম্পর্কে সঠিকভাবে জানতে একটি সহজ ও ব্যবহারিক বই—সেলফ রুকইয়াহ নির্দেশিকা।
বইটি এমনভাবে অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে, যাতে একজন পাঠক সহজেই নিজের বা পরিবারের সমস্যার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো খুঁজে নিতে পারেন। এতে জিন, জাদু, বদনজর, সংসারে অশান্তি, বিয়েতে সমস্যা, সন্তান না হওয়া, শিশুদের বদনজর থেকে হেফাজতসহ বিভিন্ন বিষয় নিয়ে লক্ষণ, করণীয় ও রুকইয়াহর পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
এছাড়াও কীভাবে নিজের ঘরকে জিন, জাদু ও বদনজরের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখবেন এবং ছোট শিশুদের বদনজরসহ বিভিন্ন অনিষ্ট থেকে হেফাজতের জন্য কী কী আমল ও করণীয় রয়েছে—তা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
বইটির মূল উদ্দেশ্য হলো পাঠককে কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া এবং নিজের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সহজে বুঝে আমল করার সুযোগ তৈরি করা।
তবে সেলফ রুকইয়াহ নির্দেশিকার সঙ্গে অবশ্যই সংগ্রহ করুন—
“মুখতাসার আয়াত ও দোয়া”
রুকইয়াহর জন্য প্রয়োজনীয় নির্বাচিত আয়াত ও দোয়াগুলো হাতের কাছে রাখার জন্য এই বইটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক।