আপনি কি এমন একটা কিতাব খুঁজছেন যে কিতাবে ইমান-আমল সকাল সন্ধ্যার দুআ-দরুদ জিকির- আজকার জিন ইনসানের হাজারো অনিষ্ট এবং কঠিন রোগ-ব্যাধি ও যাবতীয় ব্যথা-বেদনা বদনজরেরর চিকিৎসা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাতানো দুআ-আমল এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রেগুরুত্বপূর্ণ দোয়া আমল দলিলসহ উল্লেখ থাকবে, যার উপর আমল করে দুনিয়ার জীবনে নিরাপত্তা ও আখেরাতে শান্তি ও সফলতা এবং সুখময় জীবন-যাপন করবেন?আপনি কি এমন কিতাব চান ? যার মধ্যে থাকবে দুশ্চিন্তা-টেনশন বালা-মসিবত ও ঋণ থেকে মুক্ত হয়ে ধনী হওয়ার সমাধান ।
এ সকল বিষয়ের উপর লিখিত চমৎকার একটি কিতাব আছে যার নাম “দলিলের আলোকে ফজিলতপূর্ণ দুআ ও আমলী চিকিৎসা”
এই বইটি আপনার জীবনে শ্রেষ্ঠ সমাধান ও সফলতা আনবে ইনশাআল্লাহ । বইটিকে আমি দশটি অধ্যায়ে সাজিয়েছি, প্রতিটি অধ্যায়ে রয়েছে,সর্বস্তরের মুসলমান নর-নারী শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী মোদাব্বির সকলের জন্য উপকারী।
সর্বসাধারণের আমলের প্রতি আগ্রহের জন্য দোয়াগুলোর বাংলা উচ্চারণ সরল অনুবাদ ও ফজিলত রেফারেন্সসহ উল্লেখ করেছি ।
কাজেই আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কিতাবটি পড়ুন ও আমল করুন ইনশাআল্লাহ অনেক অসম্ভব জিনিসও আপনার জন্য সম্ভব হয়ে উঠবে এবং বইটি আপনার জন্য দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির মাধ্যম হবে ইনশাআল্লাহ।