গল্প লেখক মেহনাজ তাবাসসুম আমিন তার চারপাশের মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনার নীরব বৈচিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।
ঘটনার পরিক্রমায় যদি তা কারো সাথে মিলেও যায় তবে তা হবে কাকতালিয়।
আসলে জীবন থেকেই গল্প তৈরী করা হয়।
জীবনের প্রতিটা বাঁকে নানা ঘটনায় নানা উপাদান। থাকে যা লেখকদের কলমে জড়িয়ে যায় পাঠকের গল্প !!
নীলার নীলকান্তমণি বইটি একটি বছরের গল্প নয়। বহু আগের দেখা কিছু ঘটনা, জীবনের উপলব্ধি, কিছু বাস্তবতার বহিঃপ্রকাশ পেয়েছে এই বইটিতে। প্রায় পনের বছর সময় লেগেছে নবীন। এই লেখকের দ্বিধার পাহাড় পার হতে। নীলকান্তমণি সবাই ধারণ করতে না পারলেও পৃথিবী বিখ্যাত এই দুষ্প্রাপ্য রত্নটি অনেকেরই বহু আকাঙ্ক্ষার। নীলার জীবনের এই নীলকান্তমণিই হয়ে উঠুক ওর সকল প্রত্যাশা পূরণের শক্তি।