Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমগল্প, নাটক ও রম্যআমেরিকান সায়েন্স ফিকশন গল্প-২
আমেরিকান সায়েন্স ফিকশন গল্প-২

আমেরিকান সায়েন্স ফিকশন গল্প-২

লেখক
খন্দকার ইশতিয়াক মাহমুদ
প্রকাশনী
ঐতিহ্য
ক্যাটাগরি
গল্প, নাটক ও রম্য
পৃষ্ঠা
১১৮
কভার
হার্ড কভার
৳১১৫৳১৫০৳৩৫ সাশ্রয় · ২৩%

স্টক শেষ

বই সম্পর্কে

ভূমিকা সায়েন্স নিয়ে ভালোলাগা অনেকদিনের। একটা সময়ে সেই ভালোলাগার পরিধি সায়েন্স থেকে গিয়ে ঠেকে সায়েন্স ফিকশনে। বিভিন্ন সময় সায়েন্স ফিকশন পড়েছি, একটা সময় পরে যখন দেশের মাঝে পড়ার মতো তেমন কিছু খুঁজে পাওয়া কষ্টকর হয়ে উঠল, তখন নজর দিতে হলো দেশের বাইরে। বিভিন্ন দেখকের সায়েন্স ফিকশন পড়ার সুযোগ হলো। আমেরিকান, রাশান, ব্রিটিশ, ভারতীয় জাপানিজ ... কে জানে আরও কত। দেখার সুযোগ হলো ভিনদেশি সব সায়েন্স ফিকশন মুভি, সিরিজ। বিভিন্ন দেশের লেখকদের দেখা পড়তে গিয়ে যে আনন্দটুকু আমি পেয়েছি, তাই সবার সাথে শেয়ার করার একটা চেষ্টা হলো এই বই। গত বছর, ২০১১ বই মেলাতে প্রকাশ হয়েছিল আমেরিকান সায়েন্স ফিকশন গল্প-১। সেই একই ধারাবাহিকতায় এবং বইটির সাফল্যে উৎসাহিত হয়ে আবার একই ধরনের আরেকটি চেষ্টা। আগের বারের মতো এবারেও চেষ্টা করা হয়েছে তুলনামূলকভাবে অখ্যাত লেখকদের বিখ্যাত কিছু গল্পকে তুলে নিয়ে আসার। যেহেতু বইটির নাম আমেরিকান সায়েন্স ফিকশন গল্প, তাই স্বাভাবিকভাবেই সেখানে স্থান পেয়েছে আমেরিকান লেখকদের বিভিন্ন গল্প। সত্যি বলতে কি, আধুনিক সায়েন্স ফিকশনের উন্নয়নের সিংহভাগ অবদান দিতে হয় আমেরিকান লেখকদের। আর তারা লিখেছেনও বটে! প্রতিষ্ঠিত, বিখ্যাত সায়েন্স ফিকশন লেখকই সম্ভবত আছেন পাঁচশোর উপরে। আর সাধারণ ক্যাটাগরির লেখকদের কথা বাদই দিলাম। এত এত লেখকের মাঝ থেকে গল্প বাছাই করাটা যে বেশ কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। তবে তারপরেও কিছু গল্প বাছাই করা সম্ভব হয়েছে। যতগুলো বাছাই করা হয়েছিল, তার সবগুলো দেওয়া সম্ভব হলো না স্থান সঙ্কুলান না হবার কারণে। আর যে গল্পগুলো দেওয়া হলো, সেগুলোও যে সবার পছন্দ হবে, এমন কোনো কথাও নেই। তাবে সায়েন্স ফিকশন গল্পগুলো বাছাই করার সময় বেশি করে নজর দেওয়া হয়েছে তাতে যেন সায়েন্সের খটখটে তত্ত্বের থেকে ফিকশন থাকে বেশি। আশা করি গল্পগুলো সবার ভালো না লাগলেও অন্তত কিছু গল্প কিছু মানুষের ভালো লাগবে। কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে বলতে হয় প্রথমেই মা-বাবার কথা। তাঁরা নিয়মিত খোঁজ নিয়েছেন, তাগাদা দিয়েছেন, লেখা কতদূর হলো তা জানার চেষ্টার মাধ্যমে উৎসাহ দিয়েছেন। কৃতজ্ঞতা স্বীকার করতে হয় ইহতিশাম আহমেদ টিঙ্কুর কাছে। অনুবাদগুলোকে মানবিক করতে অসম্ভব রকম সাহায্য করেছেন তিনি। কৃতজ্ঞতা স্বীকার করতে হয় হাসান খুরশীদ রুমীর কাছে, অল্প কিছুদিনের পরিচয়েই যিনি অনেক আপন করে নিয়েছেন আমাকে, বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, ভুলগুরো ধরিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা স্বীকার করতে হয় কিশোর দত্তগুপ্তের কাছে। ব্লগে তিনি ‘বাদ দেন’ নিক নেমে পরিচিত। সেই যবে থেকে অনুবাদ শুরু করেছি, তখন থেকেই তিনি আমার লেখার কঠিন সমালোচক! এই মানুষটির জন্য আর আমার হাত থেকে আজেবাজে লেকা বার হবার উপায় থাকে না, কোনো না কোনভাবে কিছু একটা করেই ছাড়বেন! কৃতজ্ঞতা বন্ধু ইয়ামিন আরাফাত বাঁধনকে। একই রুমে থেকে রাতের পর রাত আলোকিত ঘর আর অর্ধেক নষ্ট কীবোর্ডের ভয়ানক শব্দ সহ্য করে আমাকে উৎসাহ দিয়ে গেছে লেখার। সবশেষে বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করি প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী ও স্বত্বাধিকারী আরিফুর রহমান নাইমের কাছে। এই মেলায় গতবছরের থেকেও বেশি সংখ্যক বই প্রকাশ করার ব্যস্ততাতেও তিনি আমার এই বইটির দিকে বিশেষ নজর দিয়েছেন, প্রকাশ করেছেন। সায়েন্স ফিকশন এর প্রতি তার ভালোবাসা কতটুকু তার প্রমাণ হিসেবে তিনি খুব শীঘ্রই আনছেন একটি বিশাল আকৃতির ও অসাধারণ মানসম্পন্ন সায়েন্স ফিকশন পত্রিকা, সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে। এজন্য তাঁকে জানাই সাধুবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালো থাকবেন। ইশতিয়াক মাহমুদ মিরপুর, ঢাকা। ১৫.০১.২০১৩ সূচিপত্র * টয় শপ * আস্ক আ ফুলিশ কোয়েশ্চন * কম্প্যাটিয়েবল * এন এম্পটি বটল * অল দ্যাটস গোজ আপ * আ সায়েন্টিস্ট রাইজেস
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার
খলেখকখন্দকার ইশতিয়াক মাহমুদলেখকের সব বই দেখুন

এই বইয়ের সাথে আর ৳২৮৪ কিনলে Book Mark উপহার

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
তেপান্তরের সাঁকো
21% ছাড়

তেপান্তরের সাঁকো

লেখক: ওয়াসি আহমেদ

৭০৳
৫৫৳
আমেরিকান সায়েন্স ফিকশন গল্প
23% ছাড়

আমেরিকান সায়েন্স ফিকশন গল্প

লেখক: খন্দকার ইশতিয়াক মাহমুদ

১৩০৳
১০০৳
স্টক আউট
গল্পের জার্নাল
21% ছাড়

গল্পের জার্নাল

লেখক: জাকির তালুকদার

২১০৳
১৬৫৳
আর্থার সি ক্লার্ক-এর সায়েন্স ফিকশন গল্প-১
21% ছাড়

আর্থার সি ক্লার্ক-এর সায়েন্স ফিকশন গল্প-১

লেখক: হাসান খুরশীদ রুমী

১২০৳
৯৫৳
স্টক আউট
হরিণা ও সোনারতরী সকাল
21% ছাড়

হরিণা ও সোনারতরী সকাল

লেখক: রাজীব নূর

৭০৳
৫৫৳
১৩ ও অবশিষ্ট ছয়
21% ছাড়

১৩ ও অবশিষ্ট ছয়

লেখক: প্রশান্ত মৃধা

৭০৳
৫৫৳
আমিতো যীশু নই
25% ছাড়

আমিতো যীশু নই

লেখক: সৈয়দ ইকবাল

১০০৳
৭৫৳
অন্ত্যমিল
22% ছাড়

অন্ত্যমিল

লেখক: মণীশ রায়

৯০৳
৭০৳
যৌথ একাকিত্ব
23% ছাড়

যৌথ একাকিত্ব

লেখক: মঞ্জু সরকার

১৩০৳
১০০৳
ডেজার্ট রয়েল
22% ছাড়

ডেজার্ট রয়েল

লেখক: জিন স্যাসন

২৭৫৳
২১৫৳
স্টক আউট
ঘুম-মাছ ও এক টুকরো নারী
23% ছাড়

ঘুম-মাছ ও এক টুকরো নারী

লেখক: ঝর্না রহমান

১১০৳
৮৫৳
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়
25% ছাড়

সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়

লেখক: জিয়া হাশান

৬০৳
৪৫৳
আকাশের কৃপাপ্রার্থী তরু
25% ছাড়

আকাশের কৃপাপ্রার্থী তরু

লেখক: রায়হান রাইন

১০০৳
৭৫৳