মাআরিফুল হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মুখনিসৃত হাদিসের এক বিস্তর সংকলন। এতে সুবিন্যস্তভাবে বিষয়ভিত্তিক হাদিসমূহ সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি এ উপমহাদেশের চিন্তাশীল ও গবেষক আলেমগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। গ্রন্থটি সংকলনের পর থেকে বহু বছর যাবৎ জ্ঞানপিপাসুদের পিপাসা নিবারণ করে আসছে।