ইসলামী শরীয়াহ, আক্বীদা, আখলাক বা চরিত্র এবং দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মূলনীতি বোঝার জন্য ইমাম নববী [রহিমাহুল্লাহ]-এর সংকলিত 'চল্লিশ হাদীস' বা 'আরবাঈন' বিশ্বজুড়ে সমাদৃত ও বিখ্যাত। পরবর্তীতে ইমাম ইবনে রজব হাম্বলী [রহিমাহুল্লাহ] এর সাথে আরও ৮টি গুরুত্বপূর্ণ হাদীস যুক্ত করে মোট ৫০টি হাদীসের একটি পূর্ণাঙ্গ রূপ দান করেন। এই বইটির মূল উদ্দেশ্য হলো—মুসলিম উম্মাহ ও বিশেষ করে শিক্ষার্থীদের সামনে ইসলামের বুনিয়াদী ও অতি প্রয়োজনীয় এই ৫০টি হাদীসের বিশুদ্ধ বাংলা অনুবাদ এবং তার সঠিক মর্মার্থ সহজ ভাষায় তুলে ধরা, যা একজন মুসলিমকে দ্বীনের ওপর চলতে পথনির্দেশনা দেবে।