কামিলের উপাখ্যান ইবনু নাফিস রচিত আরব সাহিত্যের প্রাচীন বিজ্ঞান-কল্পকাহিনিভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। বইটির কেন্দ্রীয় চরিত্র কামিল—এক নির্জন দ্বীপে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেওয়া এক মেধাবী যুবক, যে প্রকৃতি ও নিজের চারপাশ পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বিজ্ঞান, দর্শন ও সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করে। পরবর্তীতে সভ্য মানুষের সংস্পর্শে এসে সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও ইসলামী ধর্মীয় বিধান সম্পর্কে জানতে পারে। উপন্যাসে এক আল্লাহর অস্তিত্ব, নবুয়ত, মানবজীবন, ধর্মীয় অনুশাসন, সমাজব্যবস্থা, মৃত্যু, পুনরুত্থান ও কিয়ামতসহ বিভিন্ন বিষয় যুক্তি, দর্শন ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে উপস্থাপন করা হয়েছে।