সংস্করণ : 1st Published, 2026, ভাষা : বাংলা
কাহিনি সংক্ষেপে বলতে গেলে, এটি মূলত কাশ্মীরের স্বাধীনতার আকাঙ্ক্ষা, দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দীর্ঘ প্রতিরোধ এবং একটি জাতির আত্মমর্যাদার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এক বিপ্লবী উপন্যাস। তবে এটি শুধু সংঘাতের গল্প নয়; এটি বিশ্বাস, ত্যাগ, আদর্শ, ভালোবাসা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বেরও গল্প। পাঠক একদিকে যেমন রুদ্ধশ্বাস কাহিনির ভেতর দিয়ে এগিয়ে যাবেন, অন্যদিকে তেমনি ভাবতে বাধ্য হবেন বিশ্বাস, ভালোবাসা, আত্মত্যাগ এবং জালিমের সামনে মাথা নত না করার প্রশ্নগুলো নিয়েও।
আমাদের বিশ্বাস, বাংলা ভাষায় কাশ্মীরকে কেন্দ্র করে এমন সাহসী, আবেগঘন ও পাঠকনির্ভর উপন্যাস খুব বেশি লেখা হয়নি। দাবানল সেই শূন্যতা পূরণের একটি আন্তরিক প্রয়াস। একই সঙ্গে আমারা প্রত্যাশা করি, বইটি পাঠকের হৃদয়ে ত্যাগ, সংগ্রাম এবং সত্যের পক্ষে অবিচল থাকার চেতনাকে আরও গভীরভাবে জাগ্রত করবে ইনশাআল্লাহ।