কোন মা কখনো আত্মকেন্দ্রিক হতে পারে না। কারণ, তাতে সন্তানের জীবন বিপন্ন হবে। স্বার্থপর হতে পারে না, কারণ তাতে সন্তানের দৈহিক ও আত্মিক বিকাশ ঝুঁকিতে পড়বে। এ জন্য মাকে সর্বদা নিঃস্বার্থ ও ত্যাগী হতে হয়। আর তখনই সন্তান মাতৃমমতার প্রকৃত সুফল ভোগ করতে পারে এবং তার সব ধরনের বিকাশ নিশ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরাধিকার উলামায়ে কেরাম মায়ের এই বৈশিষ্ট্য যখন লাভ করবে তখন উম্মত মাতৃমমতায় সিক্ত সন্তানের মতো দ্বীন ও ঈমানের লাইনে বাধাহীনভাবে বিকশিত হতে পারবে। উলামায়ে কেরাম যদি ত্যাগী না হয় তাহলে মাতৃমমতা থেকে বঞ্চিত শিশুর ন্যায় উম্মত ঈমানের লাইনে পুষ্টিহীন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুর ন্যায় মাঝপথেই মারা যাবে। উদাহরণটিতে পরিষ্কার আলেমকে মায়ের মতোই হতে হবে নতুবা উম্মত আমাদেরকে বৃদ্ধাশ্রমে ঠিকানা করে দেবে ও দিচ্ছে।