এই কিতাবে সরফশাস্ত্রের বিষয়গুলোকে সুসংগঠিত, সহজ, সাবলীল ও ধারাবাহিক পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। সীগাহগুলো সহজে চেনার জন্য প্রয়োজনীয় নিয়মাবলি এবং মূলনীতিগুলো উদাহরণসহ এমনভাবে সংযোজন করা হয়েছে, যাতে তা সহজে বোঝা ও মনে রাখা যায়। জটিল ও সূক্ষ্ম বিষয়গুলোকে যথাসম্ভব সহজ ভাষায় ব্যাখ্যা করার পাশাপাশি প্রতিটি বিষয় সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ফলে নবীন থেকে প্রবীণ সকল শিক্ষার্থী অল্প সময়ে বিষয়গুলো বুঝতে, আয়ত্ত করতে এবং প্রয়োজনের সময় সহজে স্মরণ করতে পারবেন।