হাদীস শাস্ত্রের জটিল পরিভাষা ও মূলনীতিসমূহ সহজে অনুধাবন করার জন্য বিশ্বজুড়ে মাদরাসা ও ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যতালিকায় সবচেয়ে জনপ্রিয় ও কালজয়ী গ্রন্থ— 'তাইসিরুল মুসত্বলাহিল হাদীস' (تيسير مصطلح الحديث)।
বিশ্ববরণ্যে আলিম ও হাদীস বিশারদ ডক্টর মাহমুদ আত-ত্বহহান [রহিমাহুল্লাহ] রচিত এই অনন্য গ্রন্থটি ইলমুল হাদীস বা উসূলুল হাদীস শেখার ক্ষেত্রে এক বৈপ্লবিক সংযোজন।
প্রথাগত কঠিন বিন্যাসের বাইরে গিয়ে আধুনিক ও সুবিন্যস্ত পদ্ধতিতে হাদীসের প্রকারভেদ, সানাদ ও রাবী (বর্ণনাকারী) বিশ্লেষণের মূলনীতিগুলো এতে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।
বইটি কেন প্রতিটি হাদীসের শিক্ষার্থী ও গবেষকের জন্য অপরিহার্য?
সুবিন্যস্ত ও সহজ বিন্যাস: হাদীস শাস্ত্রের পরিভাষাগুলোকে অত্যন্ত সহজ সংজ্ঞায়িত করে উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে।
সহীহ ও যঈফ হাদীসের ধরণ: হাদীস গ্রহণযোগ্য ও বর্জনীয় হওয়ার শারঈ মানদণ্ড এবং এর শ্রেণীবিন্যাসের নিখুঁত রূপরেখা।
বিশ্ববিদ্যালয় ও মাদরাসার পাঠ্যসূচি: কওমী, আলিয়া ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দাওরায়ে হাদীস ও উচ্চতর হাদীস গবেষণার (তাক্সীস) শিক্ষার্থীদের জন্য বিশ্বস্ত পাঠ্যবই।
হাদীস শাস্ত্রের গভীরে প্রবেশ করতে এবং উসূলুল হাদীসে বুৎপত্তি অর্জন করতে বইটি আপনার সংগ্রহে রাখা অত্যন্ত প্রয়োজন।