Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমইসলামি পত্রিকা ও ম্যাগাজিনসুকূন – শব্দেফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস (১ম সংখ্যা)
সুকূন – শব্দেফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস (১ম সংখ্যা)

সুকূন – শব্দেফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস (১ম সংখ্যা)

প্রকাশনী
সুকূন পাবলিকেশন
ক্যাটাগরি
ইসলামি পত্রিকা ও ম্যাগাজিন
পৃষ্ঠা
৬৪
৳৪৫৳৫০৳৫ সাশ্রয় · ১০%

বই সম্পর্কে

সম্পাদকীয় আল্লাহর অসীম কৃপায় আমরা হাজির হয়েছি “ত্রৈমাসিক সুকূন, শব্দফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস”-এর ১ম সংখ্যায়। আজকের এই অস্থির সময়ে আমাদের চারপাশে নৈতিক অবক্ষয়, পারিবারিক শৃঙ্খলার ভাঙন, দুশ্চিন্তা ও হতাশার কালো ছায়া ক্রমেই ঘনীভূত হচ্ছে। অথচ মুসলিম পরিবারই আমাদের সভ্যতার ভিত্তি—যেখানে রয়েছে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক ভালোবাসা ও দায়িত্ববোধের অমূল্য ভান্ডার। যদি আমরা এই মূল্যবোধগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ না করি, তবে নৈতিক অবক্ষয় ও লজ্জাজনক পরিস্থিতি সমাজে ভয়াবহ বিস্ফোরণের রূপ নেবে—যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও গভীর সংকটে ঠেলে দেবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “সর্বোত্তম মানুষ সে-ই, যে নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্যও তাই পছন্দ করে।” (বুখারি ও মুসলিম) আরেক হাদীসে তিনি ﷺ বলেছেন: “যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।” এমনকি অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার ব্যাপারেও তিনি ﷺ বলেছেন: “যে ব্যক্তি সকালে কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে।” — সুবহানাল্লাহ! এই শিক্ষাগুলোই আমাদের হৃদয়ে স্থায়ীভাবে গেঁথে নিতে হবে। তবেই আমাদের সমাজ থেকে দুঃখ, অস্থিরতা ও কষ্ট দূর হবে, ফিরে আসবে অন্তরের প্রশান্তি। “ত্রৈমাসিক সুকূন, শব্দফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস” এ উদ্দেশ্যে একটি ছোট উদ্যোগ—যেখানে মুমিনা কলমশিল্পীরা কলাম ও প্রবন্ধের মাধ্যমে সত্য, নৈতিকতা ও শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি, আন্তরিক প্রচেষ্টা, পারস্পরিক আলোচনা এবং দ্বীনী শিক্ষার আলোকে মত বিনিময়ের মাধ্যমে আমাদের জীবন সুন্দর হবে, পরিবারগুলোর মাঝে পারষ্পরিক বন্ধন সুদৃঢ় হবে এবং সমাজ হবে কল্যাণময়। নতুন উদ্যোগের পথে ভুলত্রুটি থাকতেই পারে। তবে পাঠকবৃন্দ যদি আন্তরিকভাবে সেগুলোকে সংশোধন করে দেন, তবে আমাদের যাত্রা হবে আরও পরিপূর্ণ। আমরা প্রত্যেকেই এ দুনিয়ার সাময়িক যাত্রী। কিন্তু আখিরাতে স্থায়ীভাবে জান্নাতের নাগরিক হওয়ার দৃঢ় আশা আমাদের বুকে লালিত। সেই লক্ষ্যেই আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা, আমাদের কলমের প্রয়াস। আল্লাহর সন্তুষ্টিই আমাদের মূল প্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে সেই মহান সফলতার পথে পরিচালিত করুন— যেখানে আছে জান্নাতের স্থায়ী প্রশান্তি, আর আখিরাতের অনন্ত বিজয়।
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার

এই বইয়ের সাথে আর ৳৩৫৪ কিনলে Book Mark উপহার

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
চিন্তাচর্চা-১: ইসলামি রাষ্ট্রপ্রসঙ্গ
5% ছাড়

চিন্তাচর্চা-১: ইসলামি রাষ্ট্রপ্রসঙ্গ

—

১০০৳
৯৫৳
সুকূন – শব্দেফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস (২য় সংখ্যা)
10% ছাড়

সুকূন – শব্দেফুলে ছড়িয়ে পড়ুক দ্বীন ইসলামের সুবাস (২য় সংখ্যা)

—

৫০৳
৪৫৳
মাসিক মদীনা (আগস্ট ২০২৩)
17% ছাড়

মাসিক মদীনা (আগস্ট ২০২৩)

—

৩০৳
২৫৳
মাসিক মদীনা (অক্টোবর ২০২৩)
17% ছাড়

মাসিক মদীনা (অক্টোবর ২০২৩)

—

৩০৳
২৫৳
মাসিক মদীনা (নভেম্বর ২০২৩)
17% ছাড়

মাসিক মদীনা (নভেম্বর ২০২৩)

—

৩০৳
২৫৳
মাসিক মদীনা (ফেব্রুয়ারি ২০২৪)
17% ছাড়

মাসিক মদীনা (ফেব্রুয়ারি ২০২৪)

—

৩০৳
২৫৳
স্টক আউট
মাসিক মদীনা (ডিসেম্বর ২০২৩)
17% ছাড়

মাসিক মদীনা (ডিসেম্বর ২০২৩)

—

৩০৳
২৫৳
স্টক আউট

মাসিক আলকাউসার ত্রিমাত্রিক সূচিপত্র

1% ছাড়

মাসিক আলকাউসার ত্রিমাত্রিক সূচিপত্র

—

৩৫০৳
৩৪৫৳

মাওলানা শামসুল হক রহ. জীবন ও স্মৃতি

1% ছাড়

মাওলানা শামসুল হক রহ. জীবন ও স্মৃতি

—

৬৫০৳
৬৪৫৳
মধ্যপ্রাচ্য ভলিউম ২০২৫
1% ছাড়

মধ্যপ্রাচ্য ভলিউম ২০২৫

—

৪০০৳
৩৯৫৳
মাসিক নবধ্বনি অক্টোবর ২০২৩
50% ছাড়

মাসিক নবধ্বনি অক্টোবর ২০২৩

—

১০৳
৫৳
স্টক আউট
নবধ্বনি ঈদসংখ্যা ২০২৫
3% ছাড়

নবধ্বনি ঈদসংখ্যা ২০২৫

—

২০০৳
১৯৫৳
স্টক আউট
নবধ্বনি সেপ্টেম্বর ২০২৫
33% ছাড়

নবধ্বনি সেপ্টেম্বর ২০২৫

—

১৫৳
১০৳
স্টক আউট