স্ত্রীকে ভালোবাসুন
—
একটি হৃদয়ের আহ্বান
আপনার জীবনে একজন নারী এসেছেন—যিনি একদিন তাঁর বাবার ঘর ছেড়ে এসেছেন শুধু আপনার একটুখানি ভালোবাসার আশায়।
তিনি প্রতিদিন আপনার পাশে ঘুমান, আপনার সঙ্গেই হাসেন-কান্না করেন, আর আপনার একটুখানি মনোযোগের জন্য প্রাণ উজাড় করে দেন।
‘
স্ত্রীকে ভালোবাসুন
’
—শুধু একটি বই নয়, এটি এক চুম্বক হৃদয়ের আর্তি,
যা প্রতিটি পুরুষের অন্তরে ভালোবাসা, দায়িত্ববোধ ও করুণা জাগিয়ে তোলে।
এই বইতে তুলে ধরা হয়েছে—
প্রিয় নবি মুহাম্মাদ ﷺ-এর জীবন থেকে স্বামীর আদর্শ চরিত্র,
সহনশীলতা ও শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার মর্মস্পর্শী দৃষ্টান্ত,
কুরআন ও হাদিসের আলোয় একজন স্ত্রীর প্রাপ্য সম্মান ও অধিকারের বিবরণ।
যে ভালোবাসা শব্দের চেয়ে গভীর, দায়িত্বের চেয়ে বড়ো,
আর মমতার চেয়ে মধুর—
এই বই সেই ভালোবাসারই নিঃশব্দ আহ্বান।
এই বইটি তাঁদের জন্য—
যারা চান একটি শান্তিপূর্ণ, প্রগাঢ় ও পরিপূর্ণ দাম্পত্যজীবন।
যারা স্ত্রীকে বুঝতে চান শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে।
যারা স্ত্রীকে শুধু ‘সঙ্গিনী’ নয়, জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে দেখতে চান।
আসুন
,
ভালোবাসুন—মহান প্রভুর নির্দেশে
,
নবির পথ অনুসরণে।
ভালোবাসুন—কারণ তিনি আপনার কাছে আল্লাহর একটি আমানত।