জান্নাত লাভের প্রথম ও প্রধান শর্ত হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না।’ (বুখারি ও মুসলিম) তিনি আরও বলেন, ‘ঈমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না’ (মুসলিম)