বীর মুক্তিযােদ্ধা নাসির উদ্দিন আহমেদের প্রথম বই স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও সােনাকান্দা’। এটি কোনাে রােমান্টিক উপন্যাস নয়,একাডেমিক ইতিহাসের বইও নয়,সেটা তিনি লিখেননি,লিখেছেন জীবনেরই ঘটে যাওয়া কিছু গল্প,কিছু সত্য ঘটনা। অত্যন্ত সহজ-সরল ভাষায় লিখেছেন। এমন কিছু স্মৃতির কথা,যা তিনি ভুলতে পারেননি। ঘুরেফিরে তিনি বলেছেন তার জীবনের শ্রেষ্ঠতম অর্জন মুক্তিযুদ্ধের কথা,বলেছেন প্রিয় জন্মভূমি সােনাকান্দার ইতিহাস ও ঐতিহ্যের কথা ,তুলে ধরেছেন তার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা,পাশাপাশি খােলামেলাভাবে। লিখেছেন তার চোখের দেখা,প্রাণের কথার নানা স্মৃতিপুঞ্জ । নাসির উদ্দিন আহমেদ দেশ ও মানুষের প্রয়ােজনে মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন,বিভিন্ন সময় মানুষের বিপদে-আপদে সহযােগিতা করেছেন। জন্মভূমি সােনাকান্দায় গড়ে তুলেছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নিজের স্বপ্ন,পরিশ্রম ও অধ্যবসায়কে সম্বল করে রাজধানীতে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। জীবনচলার পথে অসংখ্য বাধা-প্রতিবন্ধকতা পেরিয়ে সাধারণ থেকে অসাধারণ এক মানুষে পরিণত হয়েছেন। যার ফলে তার সংগ্রামী আত্মকথা হয়ে উঠেছে আমাদের সবারই অনুপ্রেরণার গল্প।