এই গ্রন্থে বর্ণিত হয়েছে মানবজাতির মুক্তির দূত, রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মাদ ﷺ-এর অনুপম জীবনচরিত। তাঁর জন্ম থেকে শুরু করে শৈশব, কৈশোর, নবুওত প্রাপ্তি, দাওয়াত ও তাবলিগ, মক্কী ও মাদানী জীবনের সংগ্রাম, যুদ্ধ-বিগ্রহ, শিক্ষা ও দাওয়াহর অনন্য ধারা—সবকিছুই সুসংবদ্ধভাবে আলোচনা করা হয়েছে।
বইটিতে স্থান পেয়েছে—
বিশ্ব নবীর ﷺ পবিত্র চরিত্র ও উত্তম আখলাক।
নবুওতের কঠিন দায়িত্ব পালনের সংগ্রামী ইতিহাস।
সহনশীলতা, দয়া, দানশীলতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত।
সাহাবায়ে কেরামকে গড়ে তোলার বাস্তব শিক্ষা।
আজকের মানবতার জন্য অনুসরণীয় জীবনব্যবস্থা।
এটি শুধু একটি জীবনীগ্রন্থ নয়; বরং একজন সত্যিকারের মুসলমানের জন্য জীবন গঠনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই বই পাঠে পাঠক নবীজীর ﷺ প্রতি ভালোবাসা, অনুকরণ ও ঈমানি শক্তি অর্জনে উদ্বুদ্ধ হবে, ইনশাআল্লাহ।