শয়তানের প্ররোচনায় আক্রান্ত হয়নি, এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। তার ভয়ানক ষড়যন্ত্র থেকে আদম সন্তান নিরাপদ হতে পারে না কখনোই, একমাত্র সতর্ক মুমিন বাদে। অজান্তেই শয়তানের পাতা ফাঁদে পা দেয় মানুষ, আর ধবংস করে সবকিছুকেই।
বইটিতে শয়তানের পাতা খুব সূক্ষ্ম ফাঁদগুলো তুলে ধরা হয়েছে, যাতে মুমিন তা জেনে সতর্ক থাকতে পারে। মোট ৩৭ টি অনুচ্ছেদ রয়েছে। কুরআন ও হাদীসের দলীল নিয়ে আসা হয়েছে, বাস্তবতার উদাহরণ উপস্থাপন করা হয়েছে।