টাইম মেশিন
রাসূলুল্লাহ সা. এবং তাঁর পূর্ববর্তী নবিদের ওপর বিশ্বাস স্থাপন করা এবং তাঁদেরকে অন্তর দিয়ে ভালোবাসা ঈমানের দাবি। নবিদের ওপর আমাদের বিশ্বাস এবং ভালোবাসা তখনই গভীর হবে যখন আমরা তাঁদের অভিনব জীবন সম্পর্কে জানতে পারব। একজন অপরিচিত মানুষকে যেমন আপনি ভালোবাসতে পারবেন না, তেমনি নবিদের জীবন সম্পর্কে না জানলেও তাঁদের প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরি হবে না। সুতরাং সকল নবিদের ওপর সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে হলে এবং তাঁদেরকে অন্তরের অন্তস্তল দিয়ে ভালোবাসতে চাইলে তাঁদের জীবন সম্পর্কে জ্ঞান লাভ করার কোনো বিকল্প নেই আমাদের।
আর এই লক্ষ্যেই এসেছিল ‘চার বন্ধুর সমুদ্র অভিযান’ বইটি। সেই বইটিতে আমরা মজার সব ঘটনার মধ্য দিয়ে জেনে নিতে পেরেছিলাম নবি সুলাইমান আ., ইঊনুস আ., আইয়ূব আ. এবং নূহ আ.-এর বর্ণাঢ্য জীবন সম্পর্কে। এরই ধারাবাহিকতায় এবার এসেছে ‘টাইম মেশিন’। অন্তু , জাফর স্যার এবং জাফর স্যারের তৈরি টাইম মেশিনের রোমাঞ্চকর গল্পটি পড়ে যখন আপনি শেষ করবেন, তখন আপনি অনুধাবন করবেন যে, ইবরাহীম আ.-এর জীবন সম্পর্কেও অনেক কিছু জানা হয়ে গেছে আপনার। ইন শা আল্লাহ, আপনি ইবরাহীম আ.-কে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবেন।
চার বন্ধুর সমুদ্র অভিযান
ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় পেয়ে বড্ড হতচকিত হয়েছিলাম। একেবারে চোখ কপালে উঠে গিয়েছিল আমার! আসলে এর জন্যে বাচ্চাটা যত-না দায়ী, তার চেয়ে বেশি দায়ী ওর অভিভাবকরা; যারা স্লেট-পেন্সিলের বদলে মুঠোফোন তুলে দিয়েছে ওর হাতে।
অধিকাংশ অভিভাবকই বিনোদনের নামে ভিডিও গেইমস, কার্টুন কিংবা অ্যানিমেশান মুভি তুলে দেন বাচ্চাদের হাতে। তারা হয়তো জানেনও না, এগুলো বিনোদনের চেয়ে ক্ষতিই বেশি করে। বিকারগ্রস্ত করে তুলে শিশুদের। নিয়ে যায় এক অজানা অন্ধকারে। ওসব ছাইপাঁশ তুলে না দিয়ে যদি ঈমান জাগানিয়া কোনো বস্তু তুলে দিতাম শিশুদের হাতে, তবে হয়তো সমাজটাই পাল্টে যেত। বদলে যেত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই আলী আব্দুল্লাহ বাচ্চাদের দেওয়ার মতো সুন্দর একটি উপহার নিয়ে এসেছেন। অবশ্যি বইটি এক ক্ষুদ্র প্রচেষ্টামাত্র। এটি হয়তো সব জঞ্জাল দূর করতে পারবে না, কিন্তু আমরা চাই—এর মাধ্যমে খুলে যাবে চিন্তার দিগন্ত। দূর হবে সব কালিমা। সুবাসিত হবে বিষাক্ত পবন। সে পবনে শিশুরা নিশ্বাস নেবে প্রাণ খুলে।
রঞ্জু মামার টেলিস্কোপ
কিশোর-কিশোরীদের ভাবনার জগৎটা বিচিত্রময়। বিভিন্ন সময়ে তারা নানান স্বপ্নে বিভোর থাকে। আর তাতেই ডুবে থাকে সারাক্ষণ। তাই শুরুতেই যদি তাদের স্বপ্নগুলোকে ইসলামের সৌন্দর্যের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তাদের কাছে তা আকর্ষণীয় করে তোলা যায়, তাহলে সারাজীবন তারা সুবাস ছড়াতে থাকবে। যেখানেই থাকুক, যে কাজেই থাকুক, আলোকিত করবে নিজেদের চারপাশ।
কিশোর-কিশোরীদের মাঝে ইসলামের শুভ্রতা ও সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আলী আবদুল্লাহ নিয়ে এসেছেন তার নতুন কিশোর উপন্যাস রঞ্জু মামার টেলিস্কোপ। লেখক এখানে চমৎকারভাবে গল্পাকারে সাজিয়েছেন ইদরীস n-এর কথা, হূদ n ও কওমে আদের কথা এবং সালিহ n, তাঁর উটনী ও কওমে সামূদের কথা। আমাদের দৃঢ় বিশ্বাস এই বইটি কিশোর-কিশোরীদের সুস্থ মানসিকতায় ও বিশুদ্ধ চিন্তা-চেতনায় বেড়ে উঠতে সাহায্য করবে এবং তাদের পরিচিত করাবে নবিদের জীবনের বিভিন্ন ঘটনার সাথে।