৪/৫ বছর বয়সি শিশুর মন থাকে চঞ্চল। তার সামনে তখন অজানার বিশাল জগত। তার জানার শুরুটা হোক কুরআনের ভাষা দিয়ে।
চঞ্চলা মনের শেখার জার্নিটা হোক রঙিন, সহজ ও সুন্দর। 'সহজে আরবী শিখি - ১' বইটি এমন শিশুদের জন্য হতে পারে সর্বপ্রথম পছন্দ।
এতে রয়েছে -
▪️আরবী হারফসমূহের সচিত্র পরিচিতি। রয়েছে অংকনসহ আনন্দদায়ক একটিভিটি।
▪️হারাকাতের সচিত্র পরিচিতি ও একটিভিটি।
▪️ হারাকাতসহ সচিত্র কালিমাহ (শব্দ)
▪️ সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস
▪️ছোটদের উপযোগী হাদীস
▪️ছোট ছোট ছন্দবদ্ধ আরবী কবিতা
▪️১২৮টি বস্তুর সাথে আরবিতে পরিচয়