তাওহিদের আলোয় আলোকিত হওয়ার, এবং আল্লাহর সাথে সম্পর্ককে বিশুদ্ধ করার দিশা।
শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ যা 'ক্ষমাহীন অপরাধ, ঈমান ধ্বংসের মূল কারণ এবং দুনিয়া-আখিরাতের সর্বনাশ ডেকে আনে।
এ বইয়ে তুলে ধরা হয়েছে শিরকের প্রকৃতি, উৎস, ভয়াবহ পরিণতি এবং তাওহিদ ও শিরকের স্পষ্ট পার্থক্য।
আপনি জানবেন কেন শিরক থেকে দূরে থাকা ফরজ, কীভাবে শিরক মানুষের সম্পদ ও রক্তকে অবৈধ করে দেয়, এবং কীভাবে শিরক সবচেয়ে বড় অবিচার হয়ে দাঁড়ায়।
সাথে রয়েছে শিরকমুক্ত জীবনের অপরিসীম পুরস্কার ও শান্তির বার্তা যা আপনার ঈমানকে করবে অটল, হৃদয়কে করবে প্রশান্ত এবং জীবনকে করবে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত।
এ বই হবে আপনার হাতের আয়না যা দেখাবে ঈমানের পবিত্রতা এবং শিরকমুক্ত জীবনের সৌন্দর্য।