“শেখ সাদীর ১৩২টি নির্বাচিত শিক্ষণীয় মজার ঘটনা” বইটি সম্পর্কে কিছু কথাঃ আমি খুব আনন্দিত যে,শেখ সাদী রাহ. এর একটি অমর গ্রন্থের নির্বাচিত ও বিস্ময়কর ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরতে পেরে। শেখ সাদী রাহ. তাসাউফের জগত বিশ্বখ্যাত সাধক ছিলেন। সেকথা কারাে অজানা নেই। তার গুণ-গরিমা,জস ও সুখ্যাতি,যােগ্যতা ও প্রতিভা,ইলম ও আমল তৎকালীন যুগে সকলের উর্ধ্বে ছিল। তাঁর অমর গ্রন্থ গুলিস্তা-বুস্তা তার প্রমাণ বহন করে। সেসব বন্ধু-বান্ধবদের অবশ্যই কৃতজ্ঞতা জানাই যারা গ্রন্থটি লিখতে আমাকে সার্বিক সাহায্য-সহযােগিতা করলেন এবং আমাকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলেন। | গ্রন্থটি পাঠক মহলে গৃহীত হলে সবটুকু সুনাম ও সুখ্যাতি মহান প্রভুর আর ব্যতিক্রম কিছু হলে সবটুকু বদনাম লেখকের ঘাড়ে। পরিশেষে পাঠকমহলে সবিনয় অনুরােধ থাকল যে,কোন প্রকারের ভুলবিচ্যুতি থাকলে আমাকে অবগত করলে দ্বিতীয় মুদ্রণে সংশােধন করার চেষ্টা করব ইনশা-আল্লাহ।