জীবনের সাফল্য, শান্তি ও স্থিতিশীলতা আনতে সংযম অপরিহার্য। একজন ব্যক্তি যদি ভেতরের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে বাইরের কোনো বিছুকেই সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। দ্রুতগামী প্রযুক্তিনির্ভর এই যুগে অযথা চাহিদার ভিড়ে সংযমই হচ্ছে বেঁচে থাকার সবচেয়ে সুন্দর শিল্প। এই বইটি সেই শিল্পের খোঁজেই লেখা।