প্রবন্ধ প্রকৃতপক্ষে চিন্তাশীল মননের অভিব্যক্তি। সেই সূত্রে বলা যায় বিভিন্ন বিষয়ের উপর লেখকের চিন্তাচেতনার যে প্রকাশ ঘটে তারই প্রেরণায় প্রবন্ধের সৃষ্টি। অবশ্য চিন্তার রাজ্য থেকে সৃজনশীল সাহিত্য তথা গল্প উপন্যাস কবিতা ইত্যাদি সাহত্য- প্রয়াসকেও বাদ দেওয়া যায় না। বর্তমান পুস্তকখানি বাংলা ভাষা ও সাহিত্যের কিছু সৃজনশীল সাহিত্যকর্মের উপর আলোচনা ও সমালোচনার ভিত্তিতে রচিত হলেও এতে আরো কয়েকটি প্রসঙ্গের উপস্থাপনা আছে। গবেষণার কিছু প্রলেপ তো আছেই,উপরন্তু প্রবন্ধগুলিতে প্রবন্ধকারের নিজস্ব ধ্যানধারণার পরিচয়ও রয়েছে। আলোচনায় নতুন উপলব্ধির সংযোজন লক্ষ্য করা যাবে,ভাষা জটিলতামুক্ত ও সাবলীল। বাংলা সাহিত্যে উৎসাহী পাঠক-পাঠিকাগণ সহজেই তা উপলব্ধি করতে পারবেন।