রাগ এমন এক আগুন, যা প্রথমে জ্বালায় আপনার নিজের অন্তরকে, তারপর পুড়িয়ে দেয় চারপাশের সম্পর্ক, ভালোবাসা ও শান্তি।
এক মুহূর্তের রাগ ভেঙে দিতে পারে বছরের ভালোবাসা, মুছে দিতে পারে জীবনের সঞ্চিত সওয়াব।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বলেছেন- রাগ করো না।
এ যেন ছোট একটি বাক্য, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে হৃদয়ের প্রশান্তি, ঈমানের সুরক্ষা এবং আখিরাতের মুক্তি।
রাগকে শত্রু নয়, শক্তি বানান।
নিয়ন্ত্রিত রাগ হতে পারে ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার, আর অযাচিত রাগ হতে পারে ধ্বংসের দরজা।
আপনার অন্তরকে শান্তির বাগানে পরিণত করুন শুরু হোক রাগ জয় করার আত্মশুদ্ধির যাত্রা আজ থেকেই।