এই গ্রন্থে আলোচনা করা হয়েছে শেষ নবী হযরত মুহাম্মাদ ﷺ এর খতমে নবুওয়াত সম্পর্কিত স্পষ্ট দলিল ও প্রমাণ। কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে যে, তাঁর পর আর কোনো নবী আগমন করবেন না।
বইটির আলোচনায় রয়েছে—
খতমে নবুওয়াতের কুরআনিক দলিল।
সহিহ হাদিসে বিশ্ব নবীর ﷺ চূড়ান্ত নবুওতের ঘোষণা।
সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের অবস্থান।
ইতিহাসে খতমে নবুওয়াত অস্বীকারকারীদের ভ্রান্তি।
মুসলিম উম্মাহর জন্য আকীদাগত শিক্ষা ও সতর্কবার্তা।
এটি এমন একটি আকীদার গ্রন্থ, যা পাঠকের অন্তরে নবুওতের চূড়ান্ততার প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তুলবে এবং ভ্রান্ত মতবাদ থেকে রক্ষা করবে, ইনশাআল্লাহ।