সংস্করণ : 1st Edition, ভাষা : বাংলা
বংশীয় মহিমা নবিদের সম্মানের বিশেষ দিক। একে অবজ্ঞা করার চেষ্টায় নিয়োজিত থেকেছে বহু পশ্চিমা মেধা। এই ধারার প্রচেষ্টা সবচেয়ে বেশি আক্রমণ করেছে হজরত মুহাম্মাদ -কে। মধ্যযুগের আক্রমণগুলো এতো উদ্ভট, যা কোনো জবাবেরও যোগ্য নয়। আধুনিক কালপর্বে প্রাচ্যবিদদের অনেকে মহানবির বংশধারা নিয়ে তৈরি করেছেন বহু অনুমান। একটি বিখ্যাত হাইপোথিসিস তৈরি হয়েছে ইসমাইল আ.-এর সাথে নবিজির সম্পর্ক নিয়েও। জোর দিয়ে তারা বলতে চেয়েছেন, ইসমাইল আ.-এর সাথে মুহাম্মাদ এর রক্তসূত্রের সম্পর্ক প্রমাণিত নয়। এটা বরং নবির সম্মান বাড়াবার ইচ্ছায় তৈরি করা এক কারসাজি!
জোরালো সুরে তারা একে উচ্চারণ করেছেন। কিন্তু আপত্তিগুলোর সারবস্তু কি? আমরা যদি বিষয়টার মর্মমূলে প্রবেশ করি, তাহলে লক্ষ্য করব-বিবিধ বুদ্ধিবৃত্তিক জোড়াতালির মধ্য দিয়ে এসব অনুমানকে সামনে আনা হয়েছে।