প্রশ্নোত্তরে দরসে উসুলুশ শাশী কিতাবটির বৈশিষ্ট্য
বিশিষ্ট লেখক হযরত মাওলানা নাসিম আরাফাত দা. বা. এর পছন্দনীয় কিতাব। শুরুতে তাঁর একটি আরবি অভিমত রয়েছে।
কিতাবটির শুরুতে উসূলে ফিকহ বিষয়ে একটি বিস্তারিত ভূমিকা রয়েছে।
কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয়কে প্রথমে প্রশ্ন তারপর উত্তর দিয়ে সাজানো হয়েছে। ফলে উসূলুশ শাশী কিতাবটি সহজে বুঝা ও আয়ত্ত করা সম্ভব।
ইবারত সংক্রান্ত বিষয়ে আপত্তি ও তার সহজ উত্তর দেয়া হয়েছে।
কঠিন বিষয়গুলোকে কিতাবের বাইরের সহজ উদাহরণ দিয়েও বুঝানো হয়েছে।
১৬ পৃষ্ঠা ব্যাপী সংক্ষিপ্ত সূচী তৈরী করা হয়েছে, যা কিতাবটির নির্যাস। সূচির বাইরেও আরও অনেক বিষয় কিতাবটিতে স্থান পেয়েছে।
বিভিন্ন জায়গায় উহ্য প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।
বিভিন্ন জায়গায় বিষয়বস্তু পূর্ণাঙ্গভাবে জানার জন্য অতিরিক্ত তথ্য টিকায় সংযুক্ত করা হয়েছে। ফলে উসূলে ফিকহ বিষয়ে গভীর জ্ঞান অর্জনে কিতাবটি সহায়ক হবে।
কোথাও কোথাও আরবি ইবারত ও তরজমা উল্লেখ করা হয়েছে।
প্রশ্নোত্তরে দরসে উসুলুশ শাশী পড়ার দ্বারা হানাফী মাযহাবের উসূল ও অন্যান্য মাযহাবের উসূলের মাঝে থাকা মৌলিক পার্থক্য সহজে বুঝে আসবে, ইনশাআল্লাহ।
হানাফী মাযহাবের মতের সপক্ষে কিতাবের বাইর থেকেও দলিল দেয়া হয়েছে।
বিশেষ করে ছাত্রদের পরীক্ষায় পাশ করার জন্য কিতাবটি খুবই সহায়ক ও উপকারী।
আরবী ও উর্দু শব্দ বহাল রেখে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যেন মূল কিতাবের সাথে মুনাসাবাত বা সম্পর্ক বজায় থাকে।
উসূলুশ শাশী কিতাব সহজে আয়ত্ব করার জন্য আপনার কপি আজই সংগ্রহ করুন।