জন্ম থেকে মৃত্যু-মানবজীবনের প্রতিটি ধাপে রাসূল ﷺ বর্ণিত দৈনন্দিন দোআ-দুরূদ ও পাঁচ ওয়াক্ত নামাজের পর যিকির ও আমলসমূহ এবং বিভিন্ন সূরা পাঠের ফযীলত বর্ণিত হয়েছে ।
একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।
বইটির বৈশিষ্ট্য:
মানব জীবনের প্রতিটি ধাপে রাসূল ﷺ বর্ণিত দৈনন্দিন দোআ, যিকির ও আমলসমূহ উল্লেখ করা হয়েছে।
প্রতিটি দোআ, যিকির ও আমলের সরল অনুবাদ এবং হরকত যুক্ত রয়েছে।
দোআ-দুরুদের ক্ষেত্রে সমাজের ভুলভ্রান্তি চিহ্নিত করা হয়েছে।
পাঁচ অক্ত নামাজের পরে নবীজির দোআগুলো, সকাল-সন্ধ্যার বিশেষ অজিফাগুলো উল্লেখ করা হয়েছে।
প্রতিটি দোআর ক্ষেত্রে হাদীসের শুদ্ধাশুদ্ধি/বিশুদ্ধতা যাচাই করা হয়েছে।
কুরআনের অর্থবহ দোআগুলো ও হাদীসের অর্থবহ দোআগুলো আলাদা আলাদাভাবে আনা হয়েছে।
কাগজ, বাইন্ডিং ও ছাপার মান অনেক উন্নত। (হার্ডকভার, ডায়েরি বাইন্ডিং ও ৮০গ্রাম কাগজ)