Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজইসলামিকএকাডেমিককুরআনস্টেশনারিগিফটসীরাতসব বিভাগ →
Shopway
বই খুঁজুন
প্যাকেজইসলামিকএকাডেমিককুরআনস্টেশনারিগিফটসীরাত
সব বিভাগ দেখুন
অর্ডার ট্র্যাকপছন্দের তালিকালেখকপ্রকাশনীআমাদের সম্পর্কে
আমার অর্ডারলগইনরেজিস্টার
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমপোর্টাল স্টেজিংপড়ো সিরিজ

কিছু অংশ পড়তে নিচের ছবিতে ক্লিক করুন

কিছু অংশ পড়তে ছবিতে ক্লিক করুন

পোর্টাল স্টেজিংবই

পড়ো সিরিজ

প্রকাশনী: সমকালীন প্রকাশন

পৃষ্ঠা সংখ্যা: ৮৬৪

কভার: পেপার ব্যাক

বিবরণ
পড়ো’ বইটি নিয়ে আমরা কিছু বলতে চাই। বইটিতে আলোচনা করা হয়েছে পবিত্র কুর’আনের বিভিন্ন আয়াত নিয়ে। আজ থেকে সাড়ে চৌদ্দশতো বছর আগে নাযিল হওয়া আয়াতগুলো আমাদের সমসাময়িক কাল, অবস্থা, পরিবেশের সাথে এক অদ্ভুতরকমভাবে মিলে যায়। এই আয়াতগুলো আবু জাহেলের জন্য যেমন ছিলো চিন্তার ব্যাপার, আজকের দিনের ইসলামের শত্রু, নব্য আবু জাহেল, নব্য নমরূদ, ফিরাঊনদের জন্যও ঠিক যেন সেভাবেই চিন্তার বিষয়। কুর’আনের আয়াতগুলো আবু বকর (রাঃ), ওমর (রাঃ), উসমান (রাঃ) দের জন্য যেমন ছিলো আশার বাণী, আত্মার খোরাক, আজকের দিনের মুমিনদের জন্যও সেরকম। সাড়ে চৌদ্দশতো বছর আগে এই বাণী শুনলে একজন মুমিনের অন্তর যেরকমভাবে প্রশান্তিতে ছেঁয়ে যেতো, আজও কুর’আনের প্রতিটি আয়াত প্রতিটি মুমিনের অন্তরকে প্রশমিত করে। পরিতৃপ্ত করে। মুমিনের অন্তর প্রকম্পিত হয়। কুর’আনের বিধানগুলো সেই সময়ে যেমন ছিলো সমসাময়িক, আজকের দিনে বসেও তা ঠিক একইভাবে যুগোপযোগী। এজন্যই কুর’আন সর্বদা সর্বাবস্থা, সর্ব পরিবেশে সমানভাবে সবার জন্যই। আমরা যারা পবিত্র কুর’আনকে সহজে বুঝতে চাই, জানতে চাই, তাদের জন্য ‘পড়ো’ বইটি নিঃসন্দেহে অনন্য একটি বই। লেখক ওমর আল জাবির ভাইয়ের ভাষায়- ‘এটি কোন তাফসীর নয়। আধুনিক যুগের মানুষের জন্য কুর’আনের আয়াতগুলোকে বৈজ্ঞানিক এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং সমসাময়িক প্রশ্ন, দ্বন্ধ এবং ঘটনাগুলোর উপর প্রাসঙ্গিক আলোচনা’। বইটির ফ্ল্যাপ কাভারে লেখা আছে- ‘পৃথিবীতে একটা বই নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। একটা বই মানবজাতিকে আমূল বদলে দিয়েছে এমন নজির আর নেই। আনপড় একটা জাতিকে একটা বই পড়াশোনাতে ডুবিয়ে দিয়েছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখ লাখ লোক একটা বই আগা-গোড়া মুখস্ত করে রেখেছে- এমন বই একটাই। পৃথিবীর সবচেয়ে প্রাচীন অডিওবুক সেটি- মানুষ শুধু পড়েনা, শোনেও… বইটি দাবি করে সেটা এই পৃথিবীর না। বইটা দাবি করে সেটা ভুলের উর্ধ্বে। বইটি আলো দেয়, অন্ধকার সরায়। সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়। কোন বই সেটি? এই বইটা সেই বইটিকে নিয়েই… পড়ো ২ লেখক ওমর আল জাবিরের ১ম খণ্ড যারা পড়েছি, তাদের জন্য ২য় খণ্ড আরও চমৎকার কিছু হবে। এই গ্রন্থে লেখক বর্তমান সময়ের চিন্তা-চেতনা ধারণ করে তারই আলোকে কুরআনকে উপস্থাপনের চেষ্টা চালিয়েছেন। বিশেষ করে কুরআন ও দ্বীন সম্পর্কে আধুনিক বলয়ের নানান প্রশ্ন, সন্দেহ-সংশয় ইত্যাদিকে সামনে রেখে তিনি বইটিকে উপস্থাপন করেছেন। সমসাময়িক ও সমকালীন বিচিত্র অভিজ্ঞতাকে তিনি তার লেখায় পেশ করেছেন উপাদেয় ও আকর্ষণীয়ভাবে। উদ্দেশ্য, লাওহে মাহফুযে সংরক্ষিত আসমানি গ্রন্থ কুরআন মাজীদকে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষিত মহলে পরিচিত করা এবং বিশ্ববাসীর নিকট এ ম্যাসেজ পৌঁছে দেওয়া যে, ‘হে বিশ্ববাসী, অশান্ত এ পৃথিবীতে তোমরা যদি শান্তি ও মুক্তি পেতে চাও, তবে পড়ো এ বইটি। এতেই রয়েছে মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণ ও মুক্তির দিশা। তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে এ বইটিতে। এ বইটিকে বলা হয়েছে ‘হুদা ল্লিন্নাস’ ‘মানবজাতির জন্য হিদায়াত’। আরও বলা হয়েছে, ‘হুদা ল্লিলমুত্তাকীন’ ‘সতর্কদের জন্য রাহবারী’।’ . বইয়ের উপস্থাপনা প্রাণবন্ত, হৃদয়গ্রাহী। জীবনঘনিষ্ঠ পারিবারিক সামাজিক বিষয়গুলোর সুন্দর উপস্থাপনার মাধ্যমে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেন মনে হবে এটাই তো আমরা জানতে চেয়েছিলাম। বহু গ্রন্থ মন্থন, প্রচুর পড়াশোনা এবং জীবনের বাস্তব পরিক্রমায় লব্ধ তথ্য-উপাত্ত সমৃদ্ধ করে বইটিকে সাজিয়েছেন। পাঠক খুঁজে পাবেন অনাবিল প্রশান্তির এক ঝরনাধারা। পড়ো ৩ ‘পড়ো’ সিরিজটি সাড়া জাগানো একটি সিরিজ। ‘পড়ো-১’ ও ‘পড়ো-২’ পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ৩য় খণ্ডের জন্য আমাদের পাঠকেরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। অবশেষে ‘পড়ো-৩’ প্রকাশিত হতে যাচ্ছে, ইনশা আল্লাহ। কুরআনের বাণীকে অল্প কথায়, সামসময়িক জীবন থেকে উদাহরণ দিয়ে, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক আলোচনাসহ যথাসম্ভব আধুনিক বাংলায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিরিজে। পড়ো ৪ ‘পড়ো’ সমকালীন প্রকাশনের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। আল্লাহর অশেষ করুণা ও মেহেরবানিতে পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এ সিরিজটি। . আধুনিক মানুষ ইসলাম নিয়ে যেসব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং সেক্যুলার মিডিয়ার ব্যাপক অপপ্রচারের কারণে ইসলামকে যারা মন থেকে মেনে নিতে পারেন না, তাদের কাছে ইসলামের সঠিক ভাবমূর্তি তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস—‘পড়ো’। এটি কোনো তাফসির-গ্রন্থ নয়, বরং বর্তমান সময়ের আলোকে প্রসিদ্ধ কিছু তাফসির থেকে উল্লেখযোগ্য এবং প্রাসঙ্গিক আলোচনার একটি সংকলন মাত্র। . এখানে কুরআনের বাণীকে অল্প কথায়, সমসাময়িক জীবন থেকে গল্প-উদাহরণ টেনে, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক আলোচনা-সহ যথাসম্ভব আধুনিক বাংলায় মেলে ধরা হয়েছে পাঠকদের সামনে। এ সিরিজটি পড়ার মধ্য দিয়ে তারা কুরআনের সাথে তাদের জীবনকে মেলাতে পারবেন, ইনশা আল্লাহ। . এ সিরিজের প্রতিটি বইয়ে কুরআনীয় ব্যাপারে ব্যক্তিগত মতামত দেওয়া থেকে যথাসাধ্য দূরে থাকা হয়েছে। কুরআনের আয়াত-সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যগুলো একাধিক স্বতঃসিদ্ধ তাফসির, বিশ্ববিখ্যাত আলিমদের লেকচার, একাডেমিক জার্নাল থেকে সংগ্রহ করা হয়েছে। আর বৈজ্ঞানিক ও গবেষণামূলক তথ্যগুলো নেওয়া হয়েছে প্রসিদ্ধ সব বই এবং জার্নাল থেকে। . ‘পড়ো ৪’ এ সিরিজের চতুর্থ বই। এ সিরিজের প্রথম ৩টি বইয়ের মতো এ বইটিও আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে, ইনশা আল্লাহ। পড়ো ৫ একটি গ্রন্থ নিয়ে হাজারো বই লেখা হয়েছে, একটি গ্রন্থ মানবজাতিকে আমূল বদলে দিয়েছে—এমন নজির আর নেই। আনপড় এক জাতিকে একটি গ্রন্থ পড়াশোনায় আমগ্ন ডুবিয়ে রেখেছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখো মানুষ আগা-গোড়া মুখস্থ করে রেখেছে—এমন গ্রন্থ একটাই! পৃথিবীর সবচেয়ে প্রাচীন অডিওবুক সেটি। মানুষ শুধু পড়ে না, শোনেও। গ্রন্থটির দাবি, সে এই পৃথিবীর নয়, সে সকল ভুলের ঊর্ধ্বে। সে আলো দেয়, অন্ধকার সরায়, সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়। কোন সে গ্রন্থ? এ বইটি সেই গ্রন্থটিকে নিয়েই।
১,৪০১৳29% ছাড়
৯৯৫৳
জিজ্ঞাসা করুনএই বইটি নিয়ে জিজ্ঞাসা করুন
শেয়ার করুন

চলমান অফার

  • ১

    ৳৩৯৯+

    Book Mark উপহার

  • ২

    ৳৯৯৯+

    BookMark + হাইলাইটার উপহার

  • ৩

    ৳১,৪৯৯+

    ফ্রি ডেলিভারি

  • ৪

    ৳১,৭৯৯+

    BookMark + হাইলাইটার + বই উপহার

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
প্যারাডক্সিক্যাল সাজিদ

প্যারাডক্সিক্যাল সাজিদ

—

২৫০৳
আল লাহযাতুল আলামিয়্যাতুল মিসরিয়্যাহ

আল লাহযাতুল আলামিয়্যাতুল মিসরিয়্যাহ

লেখক: ডঃ.ইবরাহীম খলিলুল্লাহ

২৫০৳
প্রত্যাবর্তন (১ম ও ২য় খণ্ড একসাথে)
26% ছাড়

প্রত্যাবর্তন (১ম ও ২য় খণ্ড একসাথে)

—

৬০০৳
৪৪৫৳
ইমাম সিরিজ (৬টি বই)
25% ছাড়

ইমাম সিরিজ (৬টি বই)

—

১,৪৩৬৳
১,০৭৫৳
আদর্শ পরিবার সিরিজ
25% ছাড়

আদর্শ পরিবার সিরিজ

—

৯৩৫৳
৭০০৳
জীবনের জাগরণ সিরিজ (১ ও ২)
25% ছাড়

জীবনের জাগরণ সিরিজ (১ ও ২)

—

৬৭০৳
৫০০৳
ফেরা (১ ও ২ একসাথে)
26% ছাড়

ফেরা (১ ও ২ একসাথে)

—

৩৮০৳
২৮০৳
পড়ো (১,২, ৩ ও ৪ একসাথে)
25% ছাড়

পড়ো (১,২, ৩ ও ৪ একসাথে)

—

১,১৩৩৳
৮৪৫৳
আমল সিরিজ ও জীবনের সেরা রামাদান প্যাকেজ
25% ছাড়

আমল সিরিজ ও জীবনের সেরা রামাদান প্যাকেজ

—

১,৫১৪৳
১,১৩৫৳
আমল সিরিজ (সমকালীন প্রকাশন)
17% ছাড়

আমল সিরিজ (সমকালীন প্রকাশন)

—

১,১১০৳
৯২০৳
জীবনের জাগরণ সিরিজ (১-৩ খণ্ড একত্রে)
25% ছাড়

জীবনের জাগরণ সিরিজ (১-৩ খণ্ড একত্রে)

—

১,০৬১৳
৭৯৫৳
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ: জীবন ও কর্ম
27% ছাড়

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ: জীবন ও কর্ম

—

২৪৫৳
১৮০৳
মুসলিম জাতির ইতিহাস
26% ছাড়

মুসলিম জাতির ইতিহাস

—

৭২০৳
৫৩৫৳