মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তি ও কল্যাণের লক্ষে অসংখ্য দোয়া দরূদ ও বিভিন্ন আমলের মাধ্যমে ওসিলা দিয়েছেন। আল্লাহ তায়ালার অশেষ রহমতে কিছু নেক আমলের দোয়া বর্ণনা করা হলো যা মিশরী কোনো পুরাতন কিতাব ও সহীফা থেকে সংগ্রহ করা হয়েছে। যাকে দোয়ায়ে পরশমণি বা আশ্চর্য আমল বলা হয়। এ দোয়া কেউ পাঠ করলে কিংবা লিখলে কিংবা অন্যের কাছে শুনলেও অসংখ্য নেকী ও সাওয়াবের অধিকারী হওয়া যায়।