পর্দা শব্দটি মূলতঃ ফারসী ভাষার। অর্থ আবরণ বা ঢাকনা। আরবী ভাষায় পর্দাকে বলা হয় হিজাব। এ পর্দাকে এক শ্রেণীর জ্ঞান পাপীরা অবরোধ বা মহিলাদেরকে চার দেয়ালের ভিতর গৃহবন্দী করে রাখা ইত্যাদি অশালীন শব্দ দিয়ে আখ্যায়িত করে। তাদের কাছে এ পর্দা সমালোচনার বিষয়। তাদের কাছে পর্দা প্রাচীনকালের গোঁড়ামী, প্রগতী ও উন্নতির অন্তরায়। তারা যথেচ্ছা যৌনাচার, বিজ্ঞাপনে নারীর মাংসল দেহ প্রদর্শন, সর্বত্র নারীকে ভোগের সামগ্রী বানিয়ে তাদের দ্বারা ফায়দা অর্জন করতে চায়।
কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা হচ্ছে বিশেষ আমল, পোশাক ও আবরণের মাধ্যমে বিশুদ্ধ ও পবিত্র জীবন গঠন করা।