Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমইসলামি ইতিহাস ও ঐতিহ্যমুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? (মাকতাবাতুল হেরা)

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো? (মাকতাবাতুল হেরা)

লেখক
সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)
প্রকাশনী
মাকতাবাতুল হেরা
ক্যাটাগরি
ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা
৩৬৯
কভার
হার্ড কভার
৳২৭০৳৫০০৳২৩০ সাশ্রয় · ৪৬%

বই সম্পর্কে

মুসলিম উম্মাহর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে এ পর্যন্ত যা কিছু লেখা হয়েছে, তার মধ্যে, কোনো সন্দেহ নেই, ‘মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?’ হচ্ছে সবচেয়ে তথ্যপূর্ণ ও বাস্তবমুখী এবং সবচেয়ে দরদপূর্ণ ও উদ্দীপনা সৃষ্টিকারী কিতাব। গ্রন্থের শুরুতেই পাঠক পৃথিবীর এক পঙ্কিল মুখচ্ছবি দেখতে পায়। জাহিলায়াতের গাঢ় অন্ধকারে তার চোখ ঝাপসা হয়ে আসে। কোথাও সে স্বর্ণরৌপ্যের গাঁথুনিতে শাসকের প্রমোদ-নিকেতন নির্মিত হতে দেখে, সোনারুপার পিপা-পেপায়ালাগুলো তার সামনে মূর্ত ওঠে; আবার কোথা হতে নিষ্পেষিত শাসিতের বুকফাটা আর্তনাত ভেসে আসে, নিপীড়িত মানুষের নিদারুণ হাহাকার তার হৃদয়কে এপার-ওপার করে। অতঃপর সেই আঁধার ভেদ করে ইসলাম-রবির উদয় হয়, যার আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়। তাওহিদের আহ্বান হেরাগুহা থেকে হিমালয়ের পর্বতশৃঙ্গ পর্যন্ত ধ্বনিত হতে থাকে। মানুষের দাসত্ব ছেড়ে মানুষ দলে দলে আল্লাহর দাসত্বে এবং ইসলামের সুশীতল ছায়াতলে আসতে থাকে। পাঠকের হৃদয় উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্জীবনী সুধায় ভরে ওঠে। এরপর লেখকের কলমে বড় বেদনাময় চিত্র ফুঠে ওঠে। সে চিত্র মুসলিম উম্মাহর দুর্দিনের চিত্র, নেতৃত্ব থেকে তাদের দূরে নিক্ষিপ্ত হওয়ার চিত্র, তাদের অধঃপতনের করুণ চিত্র। যে অধঃপতন একদিকে ছিল যেমন আত্মিক, অন্যদিকে তেমনি বাহ্যিক। পাঠকের চোখের সামনেই ইসলামী খেলাফতের পতন ঘটে এবং বিশ্ব-নেতৃত্বের হাতবদল হয়। যে মঞ্চে সত্যের মহিমা কীর্তিত হতো, তাতে পাঠক বস্তুবাদের জয়-জয়কার শোনে। এরপর লেখক তুলে ধরেন, মুসলমানদের পতনে বিশ্ব কী হারিয়েছে, মানবতার কী ক্ষতি হয়েছে? এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তথা বিশ্বের বিনির্মাণে কী উপাদান প্রয়োজন? ‘মুসলামানদের পতনে বিশ্ব কী হারালো?’ মূল আরবি বইটি আরববিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি পুস্তক। এ পর্যন্ত এর সত্তরোর্ধ্ব সংস্করণ কেবল আরববিশ্বেই প্রকাশিত হয়েছে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন ভাষায় এটি অনূদিত হয়েছে। বাংলা ভাষায়ও এর একাধিক অনুবাদ প্রকাশ পেয়েছে। লেখকের পরিচয় সম্পর্কে শুধু ‘আলী মিয়াঁ নদবী’—এতটুকু বলাই যথেষ্ট; তিনি ছিলেন বিংশ শতাব্দীর ইসলামী চিন্তানায়ক এবং মুসলিম উম্মাহর একজন দরদী অভিভাবক। বক্ষ্যমাণ গ্রন্থটি অনুবাদ করেছেন লেখকের সুযোগ্য খলিফা এবং বাংলা ইসলামী অনুবাদ-সাহিত্যের কিংবদন্তি পুরুষ আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ.। বাংলা ভাষায় এটি এই গ্রন্থের প্রথম অনুবাদ। দীর্ঘদিন পাঠকদৃষ্টির আড়ালে থাকার পর এখন মাকতাবাতুল হেরা থেকে প্রকাশিত হলো এর পরিমার্জিত নতুন সংস্করণ।
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার
সলেখকসাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)লেখকের সব বই দেখুন

এই বইয়ের সাথে আর ৳১২৯ কিনলে Book Mark উপহার

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
সংগ্রামী সাধকদের ইতিহাস (মাকতাবাতুল হেরা)
1% ছাড়

সংগ্রামী সাধকদের ইতিহাস (মাকতাবাতুল হেরা)

লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

৫০০৳
৪৯৫৳
হাসান ইবনে আলী রা.
17% ছাড়

হাসান ইবনে আলী রা.

লেখক: মাওলানা মুহাম্মাদ হুমায়ুন কবির

১৮০৳
১৫০৳
গল্পে গল্পে আবু বকর রা.
30% ছাড়

গল্পে গল্পে আবু বকর রা.

লেখক: শায়েখ মুহাম্মাদ সিদ্দীক আল মিনশাবী

১০০৳
৭০৳
গল্পে গল্পে ওমর ইবনুল খাত্তাব রা.
15% ছাড়

গল্পে গল্পে ওমর ইবনুল খাত্তাব রা.

লেখক: শায়েখ মুহাম্মাদ সিদ্দীক আল মিনশাবী

১০০৳
৮৫৳
হাসান ইবনে আলি (রা)
14% ছাড়

হাসান ইবনে আলি (রা)

লেখক: মাওলানা মুহাম্মাদ হুমায়ুন কবির

১৮০৳
১৫৫৳
আশুরা ও কারবালা
44% ছাড়

আশুরা ও কারবালা

লেখক: আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

৩৬৳
২০৳

মুসলিম উম্মাহর ইতিহাস (৭-১৭) উন্নত সংস্করণ

মাওলানা ইসমাইল রেহান

মুসলিম উম্মাহর ইতিহাস (৭-১৭) উন্নত সংস্করণ

লেখক: মাওলানা ইসমাইল রেহান

৭,৪১০৳
৭,৪০৫৳

মুসলিম উম্মাহর ইতিহাস (১-৬)

মাওলানা ইসমাইল রেহান

40% ছাড়

মুসলিম উম্মাহর ইতিহাস (১-৬)

লেখক: মাওলানা ইসমাইল রেহান

৩,৫০০৳
২,০৯৫৳
আমাদের অনুপম সভ্যতা
52% ছাড়

আমাদের অনুপম সভ্যতা

লেখক: ড. মুসতাফা আস সিবায়ী

২৮০৳
১৩৫৳
সোনালি যুগে জ্ঞানচর্চা
21% ছাড়

সোনালি যুগে জ্ঞানচর্চা

লেখক: মাওলানা কাজি আতহার মুবারকপুরী

৪১৬৳
৩৩০৳
স্বর্ণাক্ষর
21% ছাড়

স্বর্ণাক্ষর

লেখক: আবদুল মালিক মুজাহিদ

১৪০৳
১১০৳

স্পেন

ড. সায়ীদ ওয়াকিল

2% ছাড়

স্পেন

লেখক: ড. সায়ীদ ওয়াকিল

২৫০৳
২৪৫৳

সিরিয়া

ড. সায়ীদ ওয়াকিল

2% ছাড়

সিরিয়া

লেখক: ড. সায়ীদ ওয়াকিল

২৫০৳
২৪৫৳