হজ্ব ও উমরার কিছু পরিভাষা
হজ্ব ও উমরার মাসায়েলের মধ্যে কিছু আরবি শব্দ ব্যবহৃত হয়। যার অর্থ আমরা অনেকেই জানি না। তাই কিছু শব্দের অর্থ নিম্নে প্রদত্ত হল-
১. ইস্তিলাম: হাজরে আসওয়াদ কে (কালো পাথর) চুম্বন করা ও হাত দ্বারা স্পর্শ করা বা হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানী (কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণ) কে স্পর্শ করা।
২. ইজতিবা: ইহরামের চাদরকে ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপর রাখা অর্থাৎ ডান কাঁধ খালি রাখা।
৩. তাওয়াফ: বায়তুল্লাহর চারদিকে বিশেষ পদ্ধতিতে সাতবার ঘোরা।
৪. শাওত: বায়তুল্লাহর চারিপাশে একবার ঘোরা।