‘মুহাম্মাদ সা. : নবিজির সিরাত অনুধাবনের প্রয়াস’ বইটি প্রচলিত সিরাতগ্রন্থের মতো ঘটনাবলির বিবরণী নয়; বরং এটি নবিজীবনের বিশেষ কিছু দিকের ওপর আলো ফেলেছে। এর মাধ্যমে আমাদের সিরাত অধ্যয়ন ও সিরাতচর্চার গতিপথ কেমন হওয়া উচিত তার মৌলিক পথনির্দেশ করেছে।
সিরাতের বিভিন্ন দিকের ওপর এই দার্শনিক ও চিন্তাশীল আলাপ আমাদের মননে সিরাতচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে। সিরাতকে কীভাবে পাঠ করতে হবে, সিরাতের ঘচনাবলিকে কীভাবে বিশ্লেষণ করতে হবে, কোন দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সিরাতচর্চা করতে হবে, এসব মৌলিক বিষয়াদির আলাপই এই বইটিতে এসেছে।