কবরের চাপ
হাদীস : হযরত সাঈদ ইবনে মোসাইয়্যাব (রাঃ) হতে বর্ণিত, আয়েশা (রাঃ) নবী করীম (সাঃ)-এর নিকট আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনি যখন হতে কবরে মোনকার-নাকীরের ভয়ানক ও কর্কশ কন্ঠস্বর এবং কবরের চাপের কথা বলেছেন, তখন থেকে আমি কিছুতেই মনে শান্তি পাচ্ছি না, মনের অস্থিরতা কিছুতেই কাটাতে পারছি না। এ কথা শুনে নবী করীম (সঃ) বললেন- হে আয়েশা! মোনকার-নাকীরের কন্ঠস্বর মোমেনের কানে সুরেলা আওয়াজ এবং চোখে সুর্মা লাগানোর প্রশান্তির ন্যায় প্রশান্তিকর মনে হবে। মোমেন বান্দার কবরের চাপ অসুস্থ সন্তানের মাথা তার মা টিপে দেয়ার মত আরামদায়ক মনে হবে। হে আয়েশা! পাথরের উপর ডিম রেখে পিষলে ডিমের যেরূপ অবস্থা হয়, আল্লাহকে অবিশ্বাসীদেরও কবরে সেরূপ অবস্থা হবে।