জ্ঞানচর্চা একটি জাতির মানসিক ও নৈতিক বিকাশের মূলভিত্তি। ইতিহাস সাক্ষ্য দেয়—যে জাতি জ্ঞানকে আপন করে নিয়েছে, সে জাতিই সভ্যতা নির্মাণে এগিয়ে গেছে। সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব যখন জাতীয় জ্ঞানচর্চা—সৃজনশীল, দায়িত্বশীল ও জ্ঞানপ্রয়াসী চিন্তায় অনুপ্রাণিত। কিন্তু জ্ঞানচর্চার অভাবে জাতীয় জীবনে অন্ধকার নেমে আসে। এই প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কবি কাজী নজরুল ইসলাম-এর অনুপ্রেরণাদায়ী বাণীই যেন অন্ধকার দূর করে আলোর পথ দেখায়।
এবইটির অন্যতম বৈশিষ্ট্য হলো— এটি পাঠককে কেবল বই পড়ার উপকরণ জোগায় না; বরং কীভাবে পড়তে হবে, কীভাবে পাঠের অভিজ্ঞতা গড়ে তোলা যায়, সে পথও দেখাবে। বিশেষত শিক্ষক, শিক্ষার্থী ও নবীন প্রজন্মের জন্য এটি একটি দিকনির্দেশনামূলক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। আশা করি, এ গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠকের মনে বইয়ের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং জ্ঞানচর্চার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।