আমার স্নেহের মা ও বোনেরা!
আলহামদুলিল্লাহ, দীন প্রসারের জন্য উম্মতের মধ্যে বেশ কিছুদিন থেকে কাজ চলে আসছে। মহিলারা মুসলিম উম্মাহর একটি বড় অংশ। তাই পুরুষদের সাথে সাথে মহিলাদের মধ্যেও কাজ করে যাওয়া জরুরি।
মহিলাদের মধ্যে এ কাজের গুরুত্ব যত বেশি, জটিলতাও তত বেশি বিধায় কাজ উসূল মোতাবেক হওয়া জরুরি। এ ব্যাপারে নিম্নলিখিত জিনিসগুলো লক্ষ্য রাখলে আশা করি, কাজের মধ্যে উন্নতি ও ফেতনাসমূহ থেকে বাঁচা যাবে। মহিলাদের দীনি কাজ করা অনেক স্পর্শকাতর বিষয়। এখানে পর্দা ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। আর সাধারণ ইজতিমায় তাদেরকে নিয়ে আসবেন না।