মাযহাবঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বইটিতে লেখক ফিকহশাস্ত্র ও মাযহাবের ক্রমবিকাশের সংক্ষিপ্ত পর্যবেক্ষণ তুলে ধরেছেন। মাযহাব আবির্ভাবের মূল কারণ এবং মাযহাবগুলোর মধ্যে মতপার্থক্যের অন্তর্নিহিত কারণ আলোকপাত করা হয়েছে। মাযহাব যাদের জন্য এক ধাঁধার বিষয়, বইটির এই দিকটি তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হবে নিঃসন্দেহে। ফিকহকেন্দ্রিক মতপার্থক্যের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক নিয়ে আলোচনা করা হলেও বইটির মূল বার্তা মুসলিম উম্মাহর একত্রীকরণের প্রস্তাবনা।
“বইটি যে কারণে কৌতুহলের দাবিদার সেটা হচেছ লেখক আবু আমীনাহ মাযহাব সম্পর্কে যেসব মর্মভেদী গভীর প্রশ্ন উত্থাপন করেছেন … মুসলিমদের মধ্যে আত্নসমালোচনার বিষয়টি অনেক দিন ধরেই হারিয়ে গিয়েছিল। সেদিক থেকে বইটি এই কারণে গুরুত্বপূর্ণ যে, এটি পুনরায় আত্নসমালোচনার দ্বার খুলে দিয়েছে। ”
ড আব্দুর রাহমান দোই, মুসলিম ওয়ার্ল্ড বুক রিভিউ, খণ্ড-১০, নং-৪,১৯৯০
“ বইটিতে লেখক বিষয়বস্তু এত আকর্ষণীয় ও সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে এক বসায় শেষ না করে আমি আর উঠতে পারিনি। ”
এম এম আব্দুল কাদের, সুপ্রিম কোটের সাবেক বিচারক, শ্রীলঙ্কা