ক্রিয়েটিভ কাজ কোনো রেইস না যে, প্রতিদিন এক জায়গা থেকে শুরু করে শেষ করলেন আরেক জায়গায়। এটা একটা অগোছালো পথ।
নিজের সাথে কানেক্টেড হতে দুনিয়া থেকে একটু ডিসকানেক্টেড হোন। মাঝে মাঝে নিজেকে এয়ারপ্লেন মোডে রাখুন।
বইটা আপনাকে ঘরের বাইরে টেনে নেবে, হাঁটতে বলবে।
চোখ-কান খোলা রাখুন। খেয়াল করুন কোথায় মনোযোগ দিচ্ছেন।
কর্মময় জীবন যারা লম্বা করতে চান, লেগে থাকুন বইটির নিয়মগুলো তাদের জন্যই।