প্রতিদিনের জীবনে নেক আমলের অভ্যাস গড়ে তুলতে চান? কোরআন ও সহিহ হাদিসের আলোকে রচিত ‘৩৬৫ দিনের নেক আমল’ বইটি হতে পারে আপনার প্রতিদিনের দ্বীনি জীবনচর্চার এক বিশ্বস্ত সঙ্গী।
ইসলামের মৌলিক শিক্ষা, কোরআনের আয়াত, রাসুলুল্লাহ ﷺ-এর হাদিস এবং গুরুত্বপূর্ণ দোয়ার সমন্বয়ে সাজানো এই বইটি পাঠককে প্রতিদিন অল্প অল্প করে দ্বীনি জ্ঞান অর্জন ও আমল করার সুযোগ করে দেবে। বছরের প্রতিটি দিনের জন্য রয়েছে নির্দিষ্ট পাঠ, যা নিয়মিত অধ্যয়নের মাধ্যমে কোরআন-হাদিসের শিক্ষা নিজের জীবনে ধারণ করতে সহায়তা করবে।
ব্যস্ততার মাঝেও প্রতিদিন মাত্র ৮–১০ মিনিট সময় দিয়ে বইটি পড়া সম্ভব। এতে রয়েছে ৩৬৫টি আয়াত, ৩৬৫টি হাদিস ও ৩৬৫টি দোয়া। দোয়ার আরবি উচ্চারণও দেওয়া হয়েছে, যাতে সাধারণ পাঠক সহজে তা শিখতে ও মুখস্থ করতে পারেন।
যাঁরা নিয়মিত নেক আমল করতে চান, দ্বীনি জ্ঞান বাড়াতে চান এবং কোরআন-হাদিসের আলোকে জীবন গড়তে আগ্রহী, তাঁদের জন্য বইটি হতে পারে একটি উপকারী সংযোজন।