জীবনের অন্তহীন ব্যস্ততা আর অস্থিরতার মাঝে হৃদয়ের প্রকৃত শান্তি ও সঠিক পথের দিশা দিতে 'কালাম-এ-আউলিয়া' এক অনন্য আলোকবর্তিকা। এটি ইসলামের ইতিহাসের ১১১ জন কালজয়ী অলি-আউলিয়া, ইমাম এবং বুজুর্গদের জীবনদর্শন ও প্রজ্ঞাপূর্ণ অমৃত বাণী'র এক অমূল্য সংকলন। ইমাম আবু হানিফা (রহ.) থেকে শুরু করে হযরত খান জাহান আলী (রহ)-এই মহানায়কদের সংক্ষিপ্ত জীবনী ও তাঁদের হৃদয়স্পর্শী উপদেশ দিয়ে সাজানো হয়েছে এই গ্রন্থের প্রতিটি পাতা।
এটি কেবল তথ্যের সংকলন নয়, বরং আত্মশুদ্ধি ও সঠিক পথ পাওয়ার এক জীবন্ত পাথেয়। বড় বড় কিতাবের গভীর তত্ত্বগুলোকে এখানে অত্যন্ত সংক্ষেপে ও জীবনঘনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়েছে, যা যেকোনো সাধারণ পাঠকের হৃদয়ে নাড়া দেবে। প্রতিটি বাণী যেন এক একটি দিকনির্দেশনা, যা আমাদের অন্ধকার থেকে আলোর ঠিকানায় পৌঁছে দিতে সাহায্য করবে। আসুন, এই মহান আউলিয়াদের নূরানি বাণীর আলোয় নিজেদের জীবনকে নতুন করে সাজাই।