Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমদাওয়াহ, তাবলীগ, দ্বীনের পথে আহবানজীবনের জাগরণ সিরিজ (১-৩ খণ্ড একত্রে)

জীবনের জাগরণ সিরিজ (১-৩ খণ্ড একত্রে)

লেখক
আরিফ আজাদ
প্রকাশনী
সমকালীন প্রকাশন
ক্যাটাগরি
দাওয়াহ, তাবলীগ, দ্বীনের পথে আহবান
পৃষ্ঠা
৫৭৬
কভার
পেপার ব্যাক
৳৭৯৫৳১,০৬১৳২৬৬ সাশ্রয় · ২৫%

বই সম্পর্কে

বেলা ফুরাবার আগে… নিজেকে আবিষ্কারের একটি আয়না। যে ভুল আর ভ্রান্তির মোহে, অন্ধকারের যে অলিগলিতে আমাদের এতোদিনকার পদচারণা, তার বিপরীতে জীবনের নতুন অধ্যায়ে নিজের নাম লিখিয়ে নিতে একটি সহায়ক গ্রন্থ এই বই, ইন শা আল্লাহ। বইটি কাদের জন্য? এই বই তাদের জন্য যারা আমার কাছে ‘সাজিদ হতে চাই’ বলে বিভিন্ন সময়ে আবদার করেন। পরামর্শের আবদার, পথনির্দেশের আবদার। সাজিদ হতে হলে, আমি মনে করি, সবার আগে একটা অন্ধকার বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাজিদ যেভাবে অন্ধকারের কৃষ্ণগহ্বর ছেড়ে, আলোর ফোয়ারাতে তার জীবন রাঙিয়েছে, সেরকম ঝলমলে আলোর মাঝে নিজেকে মেলে ধরাই ‘সাজিদ’ হবার প্রথম এবং প্রধান শর্ত। কেবল ভারি ভারি বই আর যুক্তির পশরা সাজিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার মধ্যেই ‘সাজিদ’ হয়ে উঠার সার্থকতা নেই। সাজিদ হয়ে উঠার সার্থকতা তখনই যখন সাজিদ যে আদর্শের আলো প্রাণে প্রাণে ছড়িয়ে দিতে চায়, তা আমরা জীবনে মেখে নিতে পারবো। বইটি কাদের জন্য? ভুলোমনা একঝাঁক তারুণ্যের জন্য এই বই। যে ভুলের গহ্বরে তারা জীবনের বসন্তগুলোকে পার করছে, সেই ভুল থেকে তাদের ‘বেলা ফুরাবার আগে’ টেনে তুলতেই এই বইটার অবতারণা। এবার ভিন্ন কিছু হোক প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন? কী পাওয়ার বদলে কী হারাচ্ছি জীবন থেকে? জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ? একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি। হায়াতের দিন ফুরোলে ‘জীবনের জাগরণ’ সিরিজ অত্যন্ত সমাদৃত, পাঠকপ্রিয় একটা সিরিজ। আমাদের নৈমিত্তিক ভুল আর ভ্রান্তিগুলোর তালিকা তৈরি করে, গল্প, আড্ডা আর স্মৃতিচারণ করতে করতে এই সিরিজের মাধ্যমে খুঁজে আনা হয় সেই ভুল আর ভ্রান্তির সমাধান। যাপিত জীবনে জড়িয়ে থাকা সাধারণ ঘটনা, আপাতদৃষ্টিতে যেগুলোকে সামান্য আর ক্ষুদ্র বলে মনে হয়, সেগুলো থেকেও বের করে আনা হয় চিন্তার রসদ। ‘বেলা ফুরাবার আগে’, ‘এবার ভিন্ন কিছু হোক’ বই দুটো ছিলো এই সিরিজের প্রথম দুই কিস্তি। এই সিরিজের তৃতীয় কিস্তি হিশেবে, পাঠকদের কাছে দ্রুতই হাজির হচ্ছি ‘হায়াতের দিন ফুরোলে’ বইটিকে নিয়ে, ইন শা আল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইন শা আল্লাহ।
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার
আলেখকআরিফ আজাদলেখকের সব বই দেখুন

এই বইয়ের সাথে আর ৳২০৪ কিনলে BookMark + হাইলাইটার উপহার

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন

ঈমানের দাওয়াত

সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

36% ছাড়

ঈমানের দাওয়াত

লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

৮০০৳
৫১৫৳
আল্লাহর পথের দাঈদের পাথেয়
45% ছাড়

আল্লাহর পথের দাঈদের পাথেয়

লেখক: শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন

১০০৳
৫৫৳
তালিম তারবিয়াতের নববি পদ্ধতি
43% ছাড়

তালিম তারবিয়াতের নববি পদ্ধতি

লেখক: ড. সুলাইমান ইবনে জাসের

২০০৳
১১৫৳
দ্বীন কায়েমের সরল পথ
40% ছাড়

দ্বীন কায়েমের সরল পথ

লেখক: মাওলানা আবুল কালাম আযাদ

২৪০৳
১৪৫৳
স্টক আউট
বয়ান সংকলন শায়খ মুফতি মুশতাকুন্নবী হাফিজাহুল্লাহ ৬টি কিতাব
30% ছাড়

বয়ান সংকলন শায়খ মুফতি মুশতাকুন্নবী হাফিজাহুল্লাহ ৬টি কিতাব

লেখক: শায়খ মুফতি মুশতাকুন্নবী হাফিজাহুল্লাহ

৭৬০৳
৫৩০৳
নবী-রাসূলগণের দাওয়াতের মূলনীতি
14% ছাড়

নবী-রাসূলগণের দাওয়াতের মূলনীতি

লেখক: মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুওয়াইজরী, আবু সাঈদ

৩৫৳
৩০৳
দাঈ সহায়িকা (বিষয়ভিত্তিক আয়াত, মন্ত্র, ভার্স ও বুদ্ধের উদ্ধৃতি সংকলন)
43% ছাড়

দাঈ সহায়িকা (বিষয়ভিত্তিক আয়াত, মন্ত্র, ভার্স ও বুদ্ধের উদ্ধৃতি সংকলন)

লেখক: মাওলানা ওমর ফারুক, আমজাদ সাদেকী, মাওলানা শরিফ মাহমুদ, মুফতী হুসাইন আহমাদ, আবদুল্লাহ আল নোমান

১৪০৳
৮০৳
স্টক আউট
অমুসলিমদের প্রতি দাওয়াত
41% ছাড়

অমুসলিমদের প্রতি দাওয়াত

লেখক: মাওলানা আতিক আহমাদ কাসেমি

১১০৳
৬৫৳
স্টক আউট
মন কথামেঘ
37% ছাড়

মন কথামেঘ

লেখক: সায়মা সাজ্জাদ মৌসি

১৫০৳
৯৫৳
দাওয়াহ ও হিকমাহ
26% ছাড়

দাওয়াহ ও হিকমাহ

লেখক: রিফায়ি সুরুর

২১৫৳
১৬০৳
দাওয়াতে দ্বীন
26% ছাড়

দাওয়াতে দ্বীন

লেখক: অধ্যাপক মফিজুর রহমান

৩৫০৳
২৬০৳
মানবতার শ্রেষ্ঠ সওগাত
27% ছাড়

মানবতার শ্রেষ্ঠ সওগাত

লেখক: অধ্যাপক মফিজুর রহমান

২৮০৳
২০৫৳
সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. দাওয়াত ও চিন্তাধারা
46% ছাড়

সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. দাওয়াত ও চিন্তাধারা

লেখক: সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদবী

৫০০৳
২৭০৳