আমরা মানুষ মুসলিম ধর্মের অনুসারী উম্মতে মুহাম্মদী ও শ্রেষ্ঠ সৃষ্টি সম্মানিত আদম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, তিনি আমাদেরকে দিয়েছেন আলোকিত জীবনের সন্ধান।
এ শ্রেষ্ঠ জাতিকে দুনিয়ার জমিনে উপস্থাপন করেছেন এবং শ্রেষ্ঠ কাজের দায়িত্ব অর্পণ করেছেন। যেমন নামায রোযা পর্দা হজ্জ যাকাত ইত্যাদি। এটা উম্মতে মুহাম্মদীর জন্য বিধানই নয় বরং ফরজও বটে। ইবাদতের এ নির্দেশনা নারী পুরুষকে শুধুমাত্র সুশোভিত করে না বরং আলোকোজ্জল জীবন দানে জান্নাতের দুয়ারে পৌঁছে দেয়।