Shopway
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
বই, লেখক বা প্রকাশনী খুঁজুন…
কিছু লিখে খুঁজুন…
সবপ্যাকেজএকাডেমিকপারফিউমস্টেশনারিইসলামিককুরআনসীরাতগিফটসব বিভাগ →
Shopway

ইসলামিক বই, সুন্নাহ আইটেম এবং উপহার সামগ্রী।
জ্ঞান ছড়িয়ে দিন সুন্দরভাবে।

সাপোর্ট
  • অর্ডার ট্র্যাক করুন
  • হেল্প সেন্টার (FAQ)
  • রিটার্ন পলিসি
  • প্রাইভেসি পলিসি
  • শিপিং পলিসি
  • টার্মস & কন্ডিশনস
  • যোগাযোগ
যোগাযোগ
  • shopway.store24@gmail.com
  • +8801616174121
  • মিরপুর, ঢাকা, বাংলাদেশ
© 2026 Shopway. All rights reserved.
Made by MD. Sabbir Ahmed
WhatsAppMessengerফিডব্যাক
হোমহালাল হারামইসলামে হালাল হারামের বিধান
ইসলামে হালাল হারামের বিধান

ইসলামে হালাল হারামের বিধান

লেখক
মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম, ড. ইউসুফ আল কারযাভী
প্রকাশনী
খায়রুন প্রকাশনী
ক্যাটাগরি
হালাল হারাম
পৃষ্ঠা
৩৯০
কভার
হার্ড কভার
৳৩৮৫৳৫২০৳১৩৫ সাশ্রয় · ২৬%

বই সম্পর্কে

অনুবাদকের কথা আল্লামা ইউসুফ আল-কারযাভী লিখিত আরবী গ্রন্থ ‘আল–হালাল ওয়াল হারাম ফিল ইসলাম’– এর বাংলা অনুবাদ ‘ইসলামের হালাল-হারামের বিধান’ বাংলাভাষী সুধীমণ্ডলীর কাছে উপস্থিত করতে পেরে আমি আন্তরিকভাবে মহান আল্লাহ তা’য়ালার শোকর আদায় করছি। এ নগণ্য ব্যক্তিকে আল্লাহ তা’য়ালা আল্লামা কারযাভী লিখিত ‘ফিক্‌হুয্‌-যাকাত’-এর দুইটি বিরাট খন্ডের বাংলা অনুবাদ ইতিপূর্বে পেশ করার তওফীক দিয়েছেন। সেজন্যে শোকর আদায় করার মতো ভাষা আমার জানা নেই। বস্তুত ইউসুফ আল-কারযাভী বর্তমান শতাব্দীর একজন শ্রেষ্ঠ ইসলামী ফিকাহ্‌বিদ- একথা শুধু আমার নয়, একালের বহু বিখ্যাত মনীষীই তা অকপটে স্বীকার করেছেন। তা যেমন তাঁর লিখিত সব কয়টি বড় বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থ অকাট্যভাবে প্রমাণ করে, তেমনি বাংলা ভাষায় প্রকাশিত ‘ইসলামের যাকাত বিধান’-এর দুইটি খণ্ড ও তাঁর লিখিত অমর গ্রন্থ ‘আল ঈমান ওয়াল হায়াত’ অবলম্বনে আমার লিখিত ‘উন্নত জীবনের আদর্শ’ও পাঠকদের কাছে নিঃসন্দেহ করে তুলেছে। গ্রন্থকারের বর্তমান গ্রন্থখানিও যেমন ব্যাপক আলোচনাপূর্ণ তেমনি এর তুলনা দুনিয়ার আরবী, উর্দু ও অন্যান্য কোন ভাষায়ই খুঁজে পাওয়া যাবে না। গ্রন্থকার নিজেই বলেছেনঃ হালাল-হারাম বিষয়ে এ গ্রন্থখানি বিশ্ব ইসলামী সাহিত্যে সর্বোচ্চ সংযোজন। গ্রন্থকারের এ দাবি যে একশ’ ভাগ সত্য, তা এর পাঠক মাত্রই স্বীকার করবেন। আলোচ্য বিষয়ের বিভিন্ন অংশ ফিক্‌হ’র কিতাবসমূহে বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে, কিন্তু তা প্রাচীন পদ্ধতিতে লেখা বলে আধুনিক কালের লোকদের পক্ষে তা থেকে বক্তব্য উদ্ধার করা কঠিন। একটি নির্দিষ্ট শিরোনামে পূর্ণ ব্যাপকতা, যৌক্তিক মানে ও আধুনিক গবেষণা ও বিশ্লেষণ পদ্ধতিতে সংশ্লিষ্ট সকল বিষয়ই এই প্রথমবার একত্রে সন্নিবেশিত করা হয়েছে। ফলে গ্রন্থখানি গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়াদির ‘বিশ্বকোষ’ হওয়ার মর্যাদা অর্জন করেছে। এ কারণেই সারা দুনিয়ার মনীষীগণের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে। এর মূল আরবী গ্রন্থের বহু কয়টি সংস্করণ প্রকাশ এবং তুর্কী ও ইংরেজী ভাষায় এর অনুবাদ প্রকাশ ও তার বিপুল চাহিদা এ কথা নিঃসন্দেহে প্রমাণ করে। গ্রন্থখানিতে আলোচিত বিষয়াবলীর গুরুত্ব অনস্বীকার্য। তওহীদ ও রিসালাত-এর সাথে সাথে হালাল-হারামের মাস্‌লাসমূহ সমানভাবে মৌলিক গুরুত্বের অধিকারী। হালাল-হারামের পার্থক্য ব্যতীত না ঈমান ও ইসলাম গ্রহণযোগ্য হতে পারে, না কোন ইবাদতই আল্লাহ্‌র কাছে একবিন্দু কবুল হতে পারে। আমি মনে করি, হালাল-হারাম এর পার্থক্য রক্ষা করে না চললে মানুষের মনুষ্যত্ব রক্ষা পেতে পারে না বরং মানুষের পশুর স্তরে নেমে যাওয়া অবধারিত। গ্রন্থকার পূর্ণ ব্যাপকতা সহকারে বিষয় সংশ্লিষ্ট সকল দিক ও সকল শাখা-প্রশাখা সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপিত করেছেন সুস্পষ্ট ও অকাট্য দলিল-প্রমাণের ভিত্তিতে। এ গ্রন্থে আলোচিত বিষয়গুলো এতই গুরুত্বপূর্ণ যে, বর্তমান বিশ্বের প্রায় সকল ইসলামী চিন্তা কেন্দ্রসমূহে এ সম্পর্কে ব্যাপক অনুসন্ধান কার্য চালানো হচ্ছে। এক কথায় বললে বলা যায়, এসব হচ্ছে আধুনিক মনের জিজ্ঞাসা এবং গ্রন্থ সেই আধুনিক জিজ্ঞাসারই সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ জবাব। এসব বিষয়ে আরও বহু ইসলামী চিন্তাবিদ গবেষণা চালিয়েছেন, কিন্তু এ গ্রন্থকার যে বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চমানের ব্যাপক তত্ত্ব ও তথ্যভিত্তিক গবেষণার ফসল উপস্থাপিত করেছেন, তা দৃষ্টান্তহীন বললেও অত্যুক্তি হবে না। তিনি চিন্তা ও বিবেচনা ও অগ্রাধিকার দানের ক্ষেত্রে পূর্ণ ভারসাম্য রক্ষা করেছেন, যা অনেকের পক্ষেই সম্ভব হয় না। গ্রন্থখানির এ উচ্চমানতার দিকে লক্ষ্য করেই আমি এর অনুবাদ করেছি। আমি মনে করতে পারছি যে, দ্বীন-ইসলামের সম্পূর্ণ পূর্ণাঙ্গ ও ব্যাপক আদর্শ বাঙলা ভাষার মাধ্যমে শিক্ষিত সমাজের কাছে উপস্থাপনের যে কঠিন দায়িত্ব আমার উপর অর্পিত, বর্তমান গ্রন্থখানি সেই দায়িত্ব পালন পর্যায়ে এক মহান সংযোজন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ বিরাট গ্রন্থখানি প্রকাশ করেও সেই দায়িত্ব পালন করছে। এ গ্রন্থে গৃহীত সব কয়টি সিদ্ধান্তে অনুবাদকের সম্পূর্ণরূপে একমত হওয়ার কোন শর্ত অবশ্যই নেই। মুহাম্মাদ আবদুর রহীম
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ১-৩ দিনে
ঢাকার বাইরে ৩-৫ দিনেসারাদেশে হোম ডেলিভারি

প্রশ্ন আছে? সরাসরি জিজ্ঞেস করুন

WhatsAppMessenger
শেয়ার
মলেখকমাওলানা মুহাম্মাদ আব্দুর রহীমলেখকের সব বই দেখুন

এই বইয়ের সাথে আর ৳১৪ কিনলে Book Mark উপহার

সব অফার দেখুন▾
  • Book Mark উপহার৳৩৯৯+
  • BookMark + হাইলাইটার উপহার৳৯৯৯+
  • ফ্রি ডেলিভারি৳১,৪৯৯+
  • BookMark + হাইলাইটার + বই উপহার৳১,৭৯৯+

সম্পর্কিত পণ্য

আরও দেখুন
কুরআন ও হাদীসের আলোকে বছরব্যাপী করণীয় ও বজনীয়
34% ছাড়

কুরআন ও হাদীসের আলোকে বছরব্যাপী করণীয় ও বজনীয়

লেখক: মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৪৫০৳
২৯৫৳
কবীরা গুনাহ
27% ছাড়

কবীরা গুনাহ

লেখক: অধ্যাপক মফিজুর রহমান

২৬০৳
১৯০৳
কবিরা গুনাহ
1% ছাড়

কবিরা গুনাহ

লেখক: ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.)

৩৬০৳
৩৫৫৳
ইহয়াউ উলূমিদ্দীন (৬ষ্ঠ খণ্ড) (হালাল-হারাম)
24% ছাড়

ইহয়াউ উলূমিদ্দীন (৬ষ্ঠ খণ্ড) (হালাল-হারাম)

লেখক: হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.

২৭৫৳
২১০৳

হালাল হারাম ও কবীরা গুনাহ

মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

41% ছাড়

হালাল হারাম ও কবীরা গুনাহ

লেখক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

৪৫০৳
২৬৫৳

বাস্তব জীবনে হারামের অনুপ্রবেশ ধ্বংসলীলা ও তাঁর প্রতিকার

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

54% ছাড়

বাস্তব জীবনে হারামের অনুপ্রবেশ ধ্বংসলীলা ও তাঁর প্রতিকার

লেখক: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

১৪০৳
৬৫৳

হালাল রিজিক

হাফেজ মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান

1% ছাড়

হালাল রিজিক

লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান

৩৯০৳
৩৮৫৳

কবীরা গুনাহ

ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.)

42% ছাড়

কবীরা গুনাহ

লেখক: ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.)

২৪০৳
১৪০৳
কবীরা গুনাহ (হার্ডকভার)
42% ছাড়

কবীরা গুনাহ (হার্ডকভার)

লেখক: ইমাম হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী (রহ.)

২৪০৳
১৪০৳
মুমিনের বিনোদন
27% ছাড়

মুমিনের বিনোদন

লেখক: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

২৬০৳
১৯০৳
যে সকল হারামকে অনেকে তুচ্ছ মনে করে
47% ছাড়

যে সকল হারামকে অনেকে তুচ্ছ মনে করে

লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

৩০০৳
১৬০৳

Islamic Ruling on Music and Singing

আবু বিল্লাল মুস্তফা আল-কানাদী

22% ছাড়

Islamic Ruling on Music and Singing

লেখক: আবু বিল্লাল মুস্তফা আল-কানাদী

৪৫৳
৩৫৳

সুদ: একটি ভয়াবহ অভিশাপ ও পরিত্রানের উপায়

প্রফেসর শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান

33% ছাড়

সুদ: একটি ভয়াবহ অভিশাপ ও পরিত্রানের উপায়

লেখক: প্রফেসর শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান

৬০৳
৪০৳