তাঁরা ছিলেন এক অনন্য প্রজন্ম…
যাঁদের চোখে ছিলো জান্নাতের স্বপ্ন, হৃদয়ে ছিলো আল্লাহর ভালোবাসা আর জীবনের প্রতিটি নিঃশ্বাসে ছিলো রাসূলের আনুগত্য—তাঁরাই সাহাবায়ে কেরাম। তাঁরা ইতিহাসের নিছক কোনো চরিত্র নন; তাঁরা ঈমানের জীবন্ত প্রতিচ্ছবি, ত্যাগের অনুপম দৃষ্টান্ত এবং উম্মতের জন্য আলোকবর্তিকা। কেউ দীনের জন্য ঘর ছেড়েছেন, কেউ বিলিয়ে দিয়েছেন সম্পদ, কেউ উৎসর্গ করেছেন জীবন। তাঁদের অশ্রুসিক্ত রাত, সংগ্রামমুখর দিন, অসীম ত্যাগ ও অটুট ঈমানের গল্প আজও মুমিনের হৃদয়ে জাগায় নতুন আলো।
সাহাবায়ে কেরামের জীবন মানে—
ঈমানের দৃঢ়তা, ইবাদতের গভীরতা, জ্ঞানের প্রজ্ঞা, দাওয়াতের উদ্যম, নেতৃত্বের বিচক্ষণতা এবং আল্লাহর পথে আত্মত্যাগের অনন্য উপমা।
এই বইয়ের পাতায় পাতায় সেই সোনালি প্রজন্মের কিছু উজ্জ্বল অধ্যায়—যা আপনাকে শুধু ইতিহাস পড়াবে না; বরং নিজের জীবনকে নতুন করে ভাবতে শেখাবে।