বইটি যে কারণে পড়বেন—
জীবনসাথী নির্বাচনের ভিন্ন রকম পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়া। ইসলামের দৃষ্টিতে রোমান্টিকতায় ভরপুর একটি পরিবার সম্পর্কে জ্ঞাত হওয়া। সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষদের পারিবারিক জীবনের পার্থক্য বোঝা। আদর্শ স্বামী-স্ত্রীর করণীয়। স্ত্রীকে খুশি রাখার কলাকৌশল। একজন আদর্শ বাবার উপায়। ঘর ছেড়ে বাইরে চাকরি না করে চাহিদা পূরণ করা সম্ভব একজন স্ত্রীর পক্ষে! কোন পরিবার কেমন করে সুখী হয় এবং কোন পরিবার দুঃখের সাগরে ভেসে যায়। এসব মিলিয়ে যুগচাহিদা অনুযায়ী, মনোমুগ্ধকর প্রেমকাহিনি দিয়ে সাজানো হয়েছে ভিন্ন রকম এক ইসলামী উপন্যাস।
কখনো কাউকে বলব না, আপনার মূল্যবান অর্থ ব্যয়ে বইটি ক্রয় করুন। শুধু এতটুকুই অনুরোধ করব—‘জীবনে একবার হলেও বইটি পড়ুন।’ বিশেষ করে অবিবাহিত নর ও নারীর জন্য এই বইটি সমুদ্রে ডুবন্ত ব্যক্তির নৌকা খুঁজে পাওয়ার মতো উপকার হবে, ইনশাআল্লাহ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।