হযরত আছিয়া রাদিয়াল্লাহু আনহার পরিচয়
পৃথিবীতে পর্যায়ক্রমে অসংখ্য নারী ও পুরুষ জন্মগ্রহণ করছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আসা-যাওয়ার এই দুনিয়ায় কখনও কখনও এমন সব প্রতিভা ও মনীষার অধিকারী নারী-পুরুষ জন্মগ্রহণ করেন যাদের নাম কালের খাতায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। তারা মরেও অমর এবং শাশ্বত আদর্শের ধারক ও বাহক। এসব ক্ষণজন্মা নারী ও পুরুষদের মধ্যে হযরত আছিয়া রাদিয়াল্লাহু আনহা এক বিশিষ্ট স্থান দখল করে আছেন। তাঁর কীর্তি, তাঁর মহান ত্যাগ ও আদর্শ, তাঁর ঈমান ও একীনের দৃঢ়তা প্রকৃতই এক অভাবনীয় ও বিস্ময়কর ব্যাপার।