ভূমিকাঃ
কুরআনে কারীম আল্লাহ তা'আলার এমন এক পবিত্র বাণী, যা অহী হিসাবে জিবরাইল আ. এর মাধ্যমে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর প্রয়োজন অনুপাতে অল্প অল্প করে দীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়েছে। এটি এমন সন্দেহাতীতভাবে আমাদের নিকট পৌঁছেছে যে, এর একটি শব্দ তো দূরের কথা একটি নুক্তা বা বিন্দুরও কোনও পরিবর্তন হয়নি।